অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন অাফরোজ বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের কোন লোকের শরীর থেকে যে রক্ত বের হয় তা বাংলাদেশের রক্ত। অধ্যাপক জাফর ইকবালের উপর চালানো হামলার ঘটনা অত্যান্ত দুঃখজনক ব্যাপার বলে তিনি বলেন, কাপুরুষোচিতভাবে তাকে অাক্রমণ করা হয়েছে। এই অাক্রমণ ব্যক্তি জাফর ইকবালের ওপর নয়, বরং এটা তার অাদর্শের ওপর অাক্রমণ। মুক্তিযুদ্ধের পক্ষে তার যে অবস্থান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তার যে অবস্থান, এটা সেই অবস্থানের ওপর অাক্রমণ।
ব্যারিস্টার তুরিন অাফরোজ অারও বলেন, এই হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। ইতিপূর্বে বিভিন্ন সময়ে আমার উপরেও এধরনের হামলা চালানো হয়েছে। যারা এই হামলাগুলো করে তাদের লক্ষ্য সব সময় এক। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া।এই সব কুলাঙ্গারেরা জানে তারা ভ্রান্ত মতবাদের উপর পরিচালিত হচ্ছে তাই এরা কাপুরুষের মত সব সময় পিছন থেকে আক্রমণ করে।
পর্দার অাড়ালের অপরাধীকে শনাক্ত করার দাবি জানিয়ে ব্যারিস্টার তুরিন অাফরোজ বলেন, যে ধরা পড়েছে সে চুনোপুঁটি। পর্দার অাড়ালের অাসল রাঘব বোয়ালদের সনাক্ত করা অাজ সময়ের দাবি। তুরিন অাফরোজ অারও বলেন, এসব ঘটনার পর সব সময় নানা অপবাদ দিয়ে ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। সেদিকে সতর্ক খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে। ভুলে গেলে চলবে না, মুক্তিযুদ্ধের পক্ষের কোন লোকের শরীর থেকে যে রক্ত বের হয় তা বাংলাদেশের রক্ত।







