জনপদ

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বই বিতরণ ও শোভাযাত্রা

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বই বিতরণ ও শোভাযাত্রা

‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে চলি, নতুন প্রজন্মের সোনার বাংলা গড়ি’ এই স্লোগানকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বই বিতরণ এবং শোভাযাত্রা করেছে টাঙ্গাইল নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

শনিবার দুপুরে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ, সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা, মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস ও বাঙ্গালির মুক্তির সংগ্রামের প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবহিত করতেই এ আয়োজন।

সমাবেশের আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, সহবতপুর উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আনিছুর রহমান আনিছ, সংবাদকর্মী আছাব মাহমুদ প্রমুখ।

বিষয়:নতুন প্রজন্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…