চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তমনে চাপাতি ও গুলি

সাবিত খান সাবিত খান
৭:৩৩ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

জনসম্মুক্ষে চাপাতির কোপে নিমর্ম হত্যাকাণ্ডের শিকার ড. অভিজিত রায়ের বন্ধু এবং তার বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের উপর একই কায়দায় হামলার ঘটনায় তার সাথে আহত হয়েছেন রণদীপম বসু এবং তারেক রহিম। নৃশংসতার ভিন্নতা শুধু প্রথম ক্ষেত্রে যেখানে প্রকাশ্যে সেখানে পরবর্তী আজকের ঘটনাটি অফিসকক্ষের ভেতর।

শনিবার তিনটার দিকে রণদীপম বসুর ফেসবুক আইডিতে দেয়া সবর্শেষ পোস্টটিতে তিনি লিখেছেন ‘কুবাইছে আমি টুটুল ভাই আর তারেক’।

রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের কার্যালয়ে আজ দুর্বৃত্তদের ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের হামলায় আহত হন এই তিনজন। গত বইমেলায় অভিজিত রায়ের ‘শূন্য থেকে মহাবিশ্ব’ বইটির প্রকাশক শুদ্ধস্বর।

আহমেদুর রশীদ টুটুল একজন কবি। তার নিজের লেখা বইগুলোর মধ্যে রয়েছে ‘দুর্বলতাগুচ্ছ’, ‘মৃত ঘোড়ার হ্রেস্বা’। তার কয়েকটি কবিতার শিরোনাম বাসবো ভালো, অলৌকিক মদের গেলাস, মেঘবার্তা, অপেক্ষা।

জন্মসূত্রে সিলেট থেকে আসা টুটুলের ফেসবুক প্রোফাইল পিকচারে নিহত প্রথাবিরোধী বিজ্ঞানমনস্ক লেখক-ব্লগার পাঁচজনের ছবি রয়েছে। ছবিটিতে আরেকটি মুখমন্ডলের অবয়ব থাকলেও তা শূন্য জঙ্গিবাদের অব্যাহত হুমকির মুখে পরবর্তী শিকারের জন্যই। কে ভেবেছিলো সেখানে আজ তার মুখটিই বসবে।

ফেসবুকে টুটুলের রিলেজিয়াস ভিউ অপশনে লেখা রয়েছে রেসপেক্ট টু অল। নিজের সম্পর্কে তিনি লিখেছেন, “আমিতো আর কিছু নই, শুধু বিমূর্ত বীর্যের নরোম ছায়া, ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো আষাঢ়ের ঠুনকো কাদার ইমেজ।”

Reneta

সুনামগঞ্জের ছেলে রনদীপম বসু পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস বিবাহিত। রনদীপমের ফেসবুকে তার প্রিয় উক্তি হিসেবে প্রাচীন গ্রিক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ) উল্লেখ আছে, চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। ‍তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।”

নিজের সম্পর্কে তিনি লিখেছেন, কেউ কি জানে কেউ কি জানে? নিজের সম্পর্কে কেউ কি জানে কিছু? বিভিন্ন ব্লগে লেখা রনদীপম লিখেছেন মুক্তমনা, সচলায়তন, সামহোয়েরইনব্লগ এবং মুক্তাঙ্গনে।

বিচিত্র বিষয়ে লিখেছেন এই লেখক। বিভিন্ন ব্লগে লেখা তার শিরোনামগুলো দিকে তাকালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের সাজার স্বপক্ষে জোরালো সমর্থনের পাশাপাশি নানা বিষয়ে তার আগ্রহের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে তার ব্লগ লেখার কয়েকটি শিরোনাম উল্লেখ করা যায়: ‘মহান বিজয় দিবস ২০১৩ এবং সমকালীন রাজনীতি ও বুদ্ধিবৃত্তি’, ‘দর্শন চর্চা ও কিছু ঔচিত্যবোধ প্রসঙ্গে’, ‘অস্পৃশ্য ও ব্রাহ্মণ্যবাদ এবং একজন বাবাসাহেব’, একজন ফকির হায়দার বাবা এবং কিছু প্রশ্নরেখা ইত্যাদি। তার অসংখ্য লেখার মাঝে মাত্রই কয়েকটি উল্লেখ করা হলো এখানে।

রবিবারের হামলার ঘটনায় পেটে গুলিবিদ্ধ তারেক রহিম বুয়েটের সাবেক শিক্ষার্থী। চট্টগ্রামের সন্তান রহিমের সবশেষ ফেসবুক পোস্টটি ছিলো জুলাইয়ের দুই তারিখের। যেখানে তিনি ভ্রমণের একটি ছবি শেয়ার করেছেন। চিটাগং কলেজিয়েট স্কুল এবং চিটাগং কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি।

ফেসবুকে নিজের সম্পর্কে বলতে গিয়ে বিখ্যাত বৃটিশ ব্যান্ড দল পিঙ্ক ফ্লয়েডের অবস্‌কিউরড বাই ক্লাউডস্‌ গানটি উদ্ধৃত করেছেন তারেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT