চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুকুট হারালেন সাকিব, মুশফিকের উন্নতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তিন বিভাগেই শীর্ষস্থানে পরিবর্তন এসেছে। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডিংয়ে নতুনের অবগাহনে একটি হারানোর সংবাদ আছে বাংলাদেশের। রঙিন পোশাকের এই ফরম্যাটের অলরাউন্ডারের শীর্ষ আসনটা হাতছাড়া করেছেন সাকিব। তবে পরপর দুই ম্যাচে ব্যাটিংয়ে জ্বলে ওঠা মুশফিকের উন্নতি হয়েছে।

বিশ্রাম চান বলে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে খেলেননি সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে ফিরে এখন পর্যন্ত ম্লান টাইগার অলরাউন্ডার। তাতেই পেলেন দুঃসংবাদ। ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি মোহাম্মদ হাফিজের কাছে শীর্ষস্থান হাতছাড়া।

প্রথম দুই ওয়ানডেতে ব্যাটে-বলে বলার মত কোন পারফরম্যান্স নেই সাকিবের। ব্যাট থেকে এসেছে দুই ম্যাচে ৩৪ রান। পার্লে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রান খরচ করে ২ উইকেট পেলেও কিম্বার্লিতে উইকেটহীন ছিলেন। প্রথম ওয়ানডেতে অবশ্য উইকেট পাননি বাংলাদেশের কোনও বোলারই।

অন্যদিকে সাকিবের নিস্প্রভভবতার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন হাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে পারফর্ম করেছেন। তাতে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। সাকিবের সংগ্রহ ৩৪৫ পয়েন্ট।

তবে ভালোই উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। দুই ম্যাচে ১৭০ রান করা টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক ওডিআইতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এখন ১৮তে। এর আগে ২২তম স্থানে ছিলেন মুশফিক।

Reneta

টাইগারদের বিপক্ষে শতক হাঁকিয়ে বড় লাফ দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। উঠে গেছেন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। আর বোলারদের সেরার স্থানটা দখলে নিয়েছেন পাকিস্তানের হাসান আলি।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে আছেন তামিম। অপরিবর্তিত ১৬তম স্থানেই আছেন টাইগার ওপেনার। ১৯তম স্থানে থেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা স্থানটা দখলে রেখেছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিমসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার অক্সফোর্ডের কমন রুম থেকে সু চির নাম বাদ

পরবর্তী

ঢাবির ঘ ইউনিটের ইংরেজি প্রশ্ন ফাঁস, কর্তৃপক্ষের অস্বীকার

পরবর্তী

ঢাবির ঘ ইউনিটের ইংরেজি প্রশ্ন ফাঁস, কর্তৃপক্ষের অস্বীকার

ক্রিকেট খেলোয়াড়ের উল্লাস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিলিয়ার্সের সঙ্গে নাম্বার ওয়ান সাউথ আফ্রিকাও

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT