বিনোদন

মিয়ামিতে আলো ছড়ালো ‘মুনলাইট’

মিয়ামিতে আলো ছড়ালো ‘মুনলাইট’

Barry Jenkins, by Daniel Bergeron. Indiewire 2016. No PR/No Release on file.

অস্কার মঞ্চে আলো ছড়ানো মুভিটি সম্পর্কে আমরা সবাই জানি। সেই ‘মুনলাইট’ পরিচালনায় ছিলেন হলিউডের জনপ্রিয় পরিচালক ব্যারি জেনকিন্স এবং ছবির গল্প লিখেছেন টেরেল অলভিন ম্যাক্রানি।

অসাধারণ এই গল্পের ছবিটির শুটিং হয়েছিলো ব্যারি জেনকিন্সের জন্মভূমি মিয়ামি শহরে। তাই শহরের একটি রাস্তার নাম রাখা হচ্ছে ‘মুনলাইট ওয়ে’। আর এর মাধ্যমেই তাকে সম্মানিত করতে যাচ্ছে শহরবাসী।

এমনকি লিবার্টি স্কয়ারে এই মুভির যে শুটিং করা হয় সেখানেই বেড়ে ওঠা পরিচালকের। অলভিন ম্যাক্রানির লেখা নাটক ‘ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু’ গল্প থেকে নেওয়া হয়েছিলো সিনেমার গল্পটি।

‘মুনলাইট’
‘মুনলাইট’

ছবিটির গল্প বলার ধরন হলিউডের অন্য সিনেমাগুলো থেকে আলাদা। গতানুগতিক নয় একেবারেই।

এতে মূলত উঠে এসেছে মিয়ামি শহরের একজন কৃষ্ণাঙ্গ বালকের শৈশব থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত প্রতিদিনের সংগ্রাম। সেখানে ‘চিরন’ চরিত্রটি অভিনয় দিয়ে ফুটিয়ে তুলে পুরো সিনেমার গল্পের আসর।

সিনেমায় মূল চরিত্রটি ‘সমকামী’। এটা কেউ মেনে নিতে পারে না। ছোটবেলা থেকেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিরন।

‘মুনলাইট’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন মাহারশালা আলী। এবারের অস্কারে আটটি মনোনয়ন পেয়েছিল ছবিটি। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:মুনলাইট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…