চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় হিউম্যান রাইটস ওয়াচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় হিউম্যান রাইটস ওয়াচ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্যে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত নিধন চালিয়ে চার লাখেরও বেশি রোহিঙ্গাকে পালিয়ে যেতে বাধ্য করে।

সোমবার দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় এইচআরডব্লিউ।

এইচআরডব্লিউ এমন এক সময়ে এ আহ্বান জানিয়েছে যখন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসার প্রস্তুতি চলছে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম নিপীড়নের কারণে শরণার্থীর যে ঢল বাংলাদেশে প্রবেশ করছে তাতে জরুরি মানবিক সহায়তার বিষয়টি মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই নতুন নতুন শরণার্থীদের সহায়তা দিতে ত্রানগ্রুপগুলো তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের হিমশিম খেতে হচ্ছে। কিন্তু প্রায় সবধরণের ত্রাণের অপ্রতুলতার কারণে অধিকাংশ রোহিঙ্গাকেই চরম দুর্দশার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে।

Banglabid

এদিকে রোববার মিয়ানমার সরকার আভাস দিয়েছে সীমান্ত পাড়ি দিয়ে যেসব রোহিঙ্গা পালিয়ে গেছে তাদের তারা ফেরত নেবে না। কারণ এসব রোহিঙ্গার সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে বলে দেশটির সরকারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এসব সন্ত্রাসী গত আগস্টে রাখাইন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল। এরই প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনী অভিযানে নামে।হিউম্যান রাইটস ওয়াচের লোগো, মানবাধিকার বিষয়ক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে এইচআরডব্লিউ বাস্তুচ্যুত এসব রোহিঙ্গার নিরাপদ ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বিশ্ব নেতৃবৃন্দের প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান নৃশংসতা চালানোর দায়ে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়।

Reneta

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযান বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সংশ্লিষ্ট দেশগুলোর উচিত দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা।

সংস্থাটি রোহিঙ্গা সংকটকে অগ্রাধিকার দিতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে মিয়ানমারের কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং অস্ত্র নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোরও আহ্বান জানিয়েছে।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা নির্যাতনের বিষয় ও বাংলাদেশে আশ্রয়গ্রহণকারীদের ফেরত নিতে মিয়ানমার সরকারের ওপর বিশ্ব নেতৃবৃন্দের চাপ বাড়াতে জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি উত্থাপন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচআরডব্লিউমিয়ানমার সেনাবাহিনীরোহিঙ্গাহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছন্দে ফেরা আশরাফুলের ‘দুর্ভাগ্য’ই নিয়তি

পরবর্তী

ভারতের বিপক্ষে সাফে যুবাদের অবিশ্বাস্য জয়

পরবর্তী
বাংলাদেশ যুবাদের সাফে অবিশ্বাস্য জয় উদযাপন, খেলোয়াড় ও কোচের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে সাফে যুবাদের অবিশ্বাস্য জয়

সহায়ক সরকার চায় ন্যাপ, রাজনৈতিক জোটের বিপক্ষে পিডিপি

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT