অন্যান্য

মিয়ানমার সীমান্তে ১৪টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মিয়ানমার সীমান্তে ১৪টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মিয়ানমারের নিকটবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্ত থেকে ১৪টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

বিজিবি’র ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শফিউল আজম পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে।

ঘটনার প্রেক্ষিতে প্রতিপক্ষ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীদের নিকট প্রতিবাদ লিপি প্রেরণ করা হচ্ছে। উদ্ধারকৃত বোমা সদৃশ্য বস্তুগুলো নিরাপদে রাখা আছে যা পরবর্তীতে বিশেষজ্ঞ প্রতিনিধির মাধ্যমে ধ্বংস করা হবে।

বিষয়:মিয়ানমার সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…