বাংলাদেশ

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

সীমান্তে মিয়ানমারের সেনাসমাবেশ ও অপতৎপরতার জের

বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিজিপি, সীমান্তে নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান সীমান্তে বিজিপি সদস্যরা বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সমুদ্র সীমান্তে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের টহল এবং রাখাইনে তাদের সরব উপস্থিতির বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানাতে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে নিয়ে মৌখিক প্রতিবাদ জানানো ছাড়াও তার হাতে একটি প্রটেস্ট নোট ধরিয়ে দেয়া হয়।

এর আগে শুক্রবার হাজার খানেক বর্মী সেনা টেকনাফ সীমান্তে ৩টি পয়েন্টে টহল দিয়ে উত্তেজনাপূর্ণ রাখাইনে প্রবেশ করে। সেনাদের সন্দেহজনক ওই মুভমেন্টকে শান্ত সীমান্ত অশান্ত করা এবং রাখাইন অস্থিতিশীল করার পাঁয়তারা হিসাবে দেখছে ঢাকা। বিনা উস্কানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনা হয়।

সীমান্তে বর্মী বাহিনীর অপতৎপরতা বন্ধ এবং সব ধরনের ভুল বোঝাবুঝি অবসানে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ।

বিষয়:রাখাইন রোহিঙ্গা সীমান্তে সেনাসমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…