চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার থেকে ১৭ জেলেকে ফেরত এনেছে কোস্ট গার্ড

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:১৩ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের হাতে আটক ১৭ জেলেকে ফিশিং বোটসহ ফেরত আনা হয়েছে। শুক্রবার বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় কোস্ট গার্ডের (সিজিএফ) তাজউদ্দিন নামে জাহাজে মিয়ানমার কর্তৃপক্ষ তাদেরকে ফেরত আনে।

এসব জেলেদের মধ্যে ১৩ জন ভোলার, ২ জন চট্টগ্রামের, ১ জন ঝালকাঠি এবং ১ জন মুন্সিগঞ্জ জেলার অধিবাসী। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন তাজউদ্দিন জাহাজের ইনচার্জ কমান্ডার মেজবাহ উদ্দিন।

তিনি বলেন: মিয়ানমার জলসীমানায় সেদেশর নৌবাহিনীর হাতে বাংলাদেশি জেলেদের রাত ৯ টা ফেরত আনা হয়েছে। সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে ফিশিং ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত আনা সম্ভব হচ্ছে। এই প্রথম নাফ নদীর মাঝখানে দুই দেশের আলোচনায় কোস্ট গার্ড কোনো বাংলাদেশিকে ফেরত এনেছে।

উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেরা হলেন: ভোলা সদরের চুন্নাবাদ এলাকার মোঃ মিলনের ছেলে জাকির হোসাইন (৪৪), একই জেলার চরফ্যাশন উপজেলার নোরাবাদ এলাকার আব্দুল লতিফ ব্যাপারির ছেলে আবুল কালাম (৫৬), গোলদার হাট এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে কামাল সওদাগর (৪৯), উত্তর মাদ্রাজ এলাকার জয়নাল আবেদীনের ছেলে নুরুল ইসলাম (৫৯), নীলকমল এলাকার মৃত নজির আহমদের ছেলে মোতাহার (৫৫), একই এলাকার আব্দুল মালেকের ছেলে বেলাল হোছাইন (২৭), মৃত নজির আহমদের ছেলে মোঃ ফারুক (৪৩), আব্দুল বারেক চৌকিদারের ছেলে মোঃ ছলিম (৪০), চরফ্যাশন সদরের নুর মোহাম্মদ পাটোয়ারীর ছেলে মোঃ জসিম (৫১), চরফ্যাশন পৌর এলাকার আবি আব্দুল্লাহর ছেলে আবুল কালাম (৫৭), একই এলাকার মকবুল আহমদের ছেলে মোঃ নেছার (৪৬), দৌলতখান উপজেলার কলাখোপা এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ আলামীন (১৯), চরখলিফা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. জহিরুল ইসলাম (২৯), চট্টগ্রামের পটিয়া উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ শাহ আলম (৬১), একই উপজেলার শোভনদন্দী এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. জসিম (৩৩), মুন্সীগঞ্জের টঙ্গী বাড়ি উপজেলার জাহের আলীর ছেলে আবু সায়েদ (৩৬) ও ঝালকাঠি রাজাপুর উপজেলার আব্দুল কাদেরের ছেলে মোঃ নুরুজ্জামান (৪৬)।

কোস্ট গার্ড জানায়, গত ৪ ডিসেম্বর বিকেলে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং উপকূলের মাইও নদীর মোহনায় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে দেশটির নৌবাহিনী ১৭ জেলেসহ এফবি গোলতাজ-৪ (এফ-৬০৭৯) নামে বাংলাদেশি একটি ফিশিং বোট সাগরে ভাসমান অবস্থায় আটক করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলির পাল্টা আঘাতে থমকে গেল ক্যারিবীয় ঝড়

পরবর্তী

ফ্লোরিডার নৌ ঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

পরবর্তী
ফ্লোরিডা-নৌ ঘাঁটিতে হামলায় নিহত

ফ্লোরিডার নৌ ঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

মুন্সিগঞ্জ-লঞ্চ-লঞ্চের সংঘর্ষে নিহত

মুন্সিগঞ্জে মেঘনা-ধলেশ্বরীর মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT