চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ‘বিপ্লব’ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি গুপ্ত বেসামরিক নেতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে জান্তা সরকারকে প্রতিরোধ করতে ‘বিপ্লব’ এর ডাক দিয়েছেন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনীতিবিদদের দলের নেতা মান উইন খাইং থান।

তিনি তার প্রথম ভাষণে বলেন: এটা জাতির জন্য সবচেয়ে অন্ধকারময় সময়। সেই সঙ্গে এমন সময় যখন ভোর আসন্ন।

আত্মগোপনে থেকেই গত মাসের সেনা অভ্যুত্থান গ্রহণ করতে অস্বীকৃতি জানানো বিধায়কদের একটি দল পরিচালনা করেন তিনি।

শনিবারও মিয়ানমারে বিক্ষোভে ১২ জনের মৃত্যু হয়।

এনএলডির যেসব নেতারা গ্রেপ্তার এড়াতে সক্ষম হন তারা একটি নতুন দল তৈরি করেছেন। সেটার নাম  কমিটি ফর রিপ্রেজেন্টিং প্রিদংশু হ্লুট্টাও (সিআরপিএইচ)। মান উইন খাইং থানকে তার ভারপ্রাপ্ত প্রধান করা হয়।

সিআরপিএইচ বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি কামনা করছে। তবে সেনারা তাদের অবৈধ হিসেবেই বিবেচনা করছে। সেই সঙ্গে তারা এও বলেছে, কেউ এই দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে।

Reneta

ফেসবুকে প্রকাশিত এক বক্তৃতায় মান উইন খাইং বলেন: কালো সময়ের বিরুদ্ধে আমাদের নাগরিকদের নিজেদের সহ্য ক্ষমতা পরীক্ষা করার সময় এটাই।

তিনি যোগ করেন: দশকের পর দশকব্যাপী চলে আসা স্বৈরাচারের ফলে সব ধরনের জাতিসত্তা যেসব নিপীড়নের শিকার হয়েছে তাদের জন্য ফেডারেল গণতন্ত্র গঠনের জন্য এই বিপ্লবই একটি সুযোগ, যেখানে আমরা একসাথে প্রচেষ্টা চালাতে পারি।

‘অতীতে আমাদের যতই পার্থক্য থাক, এই সময়ে আমরা আমাদের হাত একত্র করতে পারি ভালোর জন্য, স্বৈরতন্ত্রের সমাপ্তি আনার কাজে।’

এর আগে সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়। এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে ৮০ জনেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররাজনীতিবিদসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT