চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা

আলীম আল রাজীআলীম আল রাজী
৫:১২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল প্রকাশকে ঘিরে বাড়ছে উত্তেজনা। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডি অভিযোগ করেছে, তাদের জয়ের সম্ভাবনা দেখে সরকার কৌশলের আশ্রয় নিয়েছে এবং নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে আরো কয়েকদিন সময় লাগবে বলে নির্বাচন কমিশন জানালেও, বিজয় যে সু চির দলের তা স্পষ্ট হচ্ছে ক্রমেই। অবশ্য ভোটের আগেই আভাস মিলেছিল সু চির বিজয়ের।

সুচির দল এনএলডি দাবি করেছে, তারা ৩শ’৮০ আসনে বিজয় পাবে। তবে নির্বাচনে এনএলডি জিতলেও সাংবিধানিক বিধি নিষেধের কারণে প্রেসিডেন্ট হতে পারবেন না সু চি।

মঙ্গলবার এক সাক্ষাতকারে সু চি বলেছেন প্রেসিডেন্ট হতে না পারলেও নেতৃত্বে থাকবেন তিনিই। বলেছেন তার ক্ষমতা খর্ব করার জন্য বাহিনীর যেকোনো চেষ্টা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন তিনি। বর্তমান পার্লামেন্টের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

রোববারের নির্বাচনে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা না করলেও, মঙ্গলবার পর্যন্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী নিম্নকক্ষের ৪শ ৪০টি আসনের মধ্যে ৮৮ আসনের ফল ঘোষণা করা হয়। এর মধ্যে ৭৮টিই পেয়েছে সুচির দল এনএলডি।

নিম্নকক্ষ ও উচ্চকক্ষ মিলিয়ে সর্বমোট ৬৫৭ টি আসন রয়েছে। তবে জান্তা সরকার দেশটির সংবিধান সংশোধন করে ১শ ৬৬টি আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রেখেছে। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে এনএলডিকে দুই পরিষদ মিলে ৩শ’ ৩০টি আসন পেতে হবে।

Reneta

২৫ বছর আগের নির্বাচনে সু চির এনএলডি এককভাবে বিজয়ী হলেও দলটিকে ক্ষমতায় যেতে দেয়নি জান্তা সরকার। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তাকে গৃহবন্দী করে রাখে তৎকালীন সামরিক জান্তা সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT