চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিয়ানমারে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছেন’

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
২:২৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

মিয়ানমারে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’র সদস্য মানবাধিকারকর্মী অশোক বড়ুয়া।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশন’ গঠনের ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন ।

তিনি বলেন, ‘গৌতম বুদ্ধের অহিংস নীতি থেকে সরে গিয়ে মুসলিম রোহিঙ্গাদের উপর মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে, তাতে গৌতম বুদ্ধ পরাজিত হয়েছে। অহিংস বাণী পরাভূত হয়েছে।’ তিনি অচিরেই মিয়ানমারকে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের দেশে ফেরত নেওয়ার আহ্বান জানান।



বাংলাদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বৌদ্ধধর্মাবলম্বীরা মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি প্রধান করে এই গণহত্যার নিন্দা জানিয়েছে। আমরা মিয়ামনারের উপর চাপ সৃষ্টি করেছি। আমরা রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমবেদনা জ্ঞাপনার্থে আমাদের ধর্মীয় উৎসব, আনন্দ পরিহার করেছি। আপনারা জানেন এবার আমরা ফানুস উড়াইনি। ’

কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা বলেন,‘ রোহিঙ্গাদের সাহায্যের নামে মৌলবাদী গোষ্ঠী যেন তাদের জঙ্গিবাদে লাগাতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘মিয়ানমারের চালানো গণহত্যা অচিরেই বন্ধ করতে হবে। গণহত্যার ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরবে এই কমিশন।’

তিনি বলেন, মিয়ানমারের গণহত্যা ও বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সঠিকভাবে জাতির সামনে তুলে ধরছে গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমের এসব তথ্য কমিশনের কাজে সহায়ক হবে।

Reneta

রোহিঙ্গাদের জাতিগত অবস্থান ব্যাখ্যা করেন শিক্ষক, ইতিহাসবিদ মুনতাসীর মামুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘বার্মায় গণহত্যা ও সন্ত্রাস তদন্তে নাগরিক কমিশনের চেয়ারম্যান’ বিচারপতি শামসুল হুদা, বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক অজয় রায়, বিচারপতি মোঃ নিজামুল হক, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক ও প্রাক্তন আইজিপি মোহাম্মদ নূরুল আনোয়ার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোঃ আব্দুর রশীদ (অবসরপ্রাপ্ত), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহম্মাদ আলী শিকদার, অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, কলামিস্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, মানবাধিকারকর্মী অশোক বড়ুয়া, ও লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাতক দালাল নির্মূল কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT