চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি: আইওএম

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৩৫ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখনও সহায়ক পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং।

রোহিঙ্গাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হতে যথেষ্ট সময় লাগবে বলেও মনে করে তিনি।

তবে রোহিঙ্গাদের অধিকার ফিরে পাওয়া ও নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য যথেষ্ট ক্ষেত্র ইতোমধ্যে তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। এজন্য আনান কমিশনের রিপোর্ট, জাতিসংঘের সাথে মিয়ানমারের সমঝোতা স্মারক সই ও বাংলাদেশ-মিয়ানমার চুক্তিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রগতির ধাপ বলে উল্লেখ করে তিনি।

এসময় জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে আওএমও সংযুক্ত থাকবে বলে জানান তিনি।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে আইওএম এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং সাংবাদিকদের এসব কথা বলেন।

আইওএম মহাপরিচালক আরও বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চলতি বর্ষায় রোহিঙ্গাদের ঝুঁকি থেকে নিরাপদে রাখা। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে।

Reneta

রোহিঙ্গাদের কারণে স্থানীয় পাহাড়, পরিবেশ ও জনগণ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আন্তর্জাতিক সংস্থাগুলো গুরুত্বের সাথে দেখছে।

আইওএম মহাপরিচালক বলেন, মিয়ানমার অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্মিলনে আইওএমের সফলভাবে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি মিয়ানমারকেও এক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দেন।

আইওএম মহাপরিচালক হিসেবে বাংলাদেশে তার এই সর্বশেষ সফরে তিনি আইওএমের ত্রাণ বিতরণ কেন্দ্র, শরণার্থীদের প্রশিক্ষণ কেন্দ্র, রোহিঙ্গাদের ক্যাম্প উন্নয়ন কাজ, স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় রোহিঙ্গা এবং স্থানীয় মা ও শিশুদের সাথে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়াম ল্যাসি সুইংরোহিঙ্গাদের প্রত্যাবাসনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT