চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিহির নন্দী আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
বিনোদন
A A
মিহির নন্দী

মিহির নন্দী

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট সংগীতজ্ঞ মিহির নন্দী (৭২) আর নেই। গতকাল শনিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত ২৩ দিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মিহির নন্দী স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মিহির নন্দীর মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। দুপুরে চট্টগ্রাম নগরীর বালুয়ার দিঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

মিহির নন্দী ১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। গত শতকের ষাটের দশক থেকে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি, সংগীত সংগঠন আনন্দ ধ্বনির প্রতিষ্ঠাতা এবং উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম শাখার সাবেক সহসভাপতি ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন মিহির নন্দী। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর সংগীতশিল্পী তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্যে গত বছর তাকে শিল্পকলা পদকে ভূষিত করা হয়।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘যেন মরার আগ পর্যন্ত বাঁচতে পারি’

পরবর্তী

এরশাদের নেতৃত্বে ৫৮ দলের নতুন রাজনৈতিক জোট

পরবর্তী

এরশাদের নেতৃত্বে ৫৮ দলের নতুন রাজনৈতিক জোট

বাংলাদেশে এসে যা যা করবেন পোপ ফ্রান্সিস

বোমার সঙ্গে মায়ের তুলনা করা ঠিক নয়: পোপ ফ্রান্সিস

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT