চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ল্যান্ডস্কেপ ইন্টারন্যাশনালের মঞ্চ জয় করলেন বাংলাদেশের আর্ণি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
বিনোদন, লাইফস্টাইল
A A

মিস ল্যান্ডস্কেপ ইন্টারন্যাশনাল প্রতিযোগীতাটি বিশ্বের অন্যতম প্রাচীন বিউটি কনটেস্ট। ঐতিহ্যবাহী ও সম্মানজনক এই প্রতিযোগীতার এবারের আসর বসেছিল চীনে। এবারই প্রথম বাংলাদেশ এই প্রতিযোগীতায় অংশ নিয়েছে। গত ২৩ জুন ‘মিস ল্যান্ডস্কেপ ইন্টারন্যাশনাল’-এর ফিনালের মঞ্চ জয় করলেন বাংলাদেশের মেয়ে তাসমিত আফিয়াত আর্ণি। তার ডিজাইন করা পোশাক ‘ন্যাশনাল কস্টিউম’ বিভাগে সেরা হয়েছে। এই পোশাক পরে প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের মেয়ে প্রিয়তা ফারলিন ইফতেখার।

এ নিয়ে উচ্ছ্বসিত আর্ণি বলেন, ‘প্রিয়তা এর আগে মালেশিয়ায় অনুষ্ঠিত মিস মাল্টিন্যাশনাল প্রতিযোগীতায়ও অংশ নেন। তখন আমার ডিজাইন করা পোশাক বেশ প্রশংসিত হয়। তাই এবারও প্রিয়তা তার পোশাকের দায়িত্ব আমাকে দেন। নিজের দেশ যাতে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারে তাই অক্লান্ত পরিশ্রম করেছি। প্রিয়তার সবগুলো পোশাক আমাদের দেশীয় উপকরণ দিয়ে তৈরি করেছি। বিশেষ করে গ্র্যান্ড ফিনালেতে তার পরণের লাল জামদানি শাড়ি দিয়ে তৈরি করা গাউন ব্যাপক প্রশংসিত হয়েছে।

এছাড়া তার পাখায় আমি সবুজ রঙের ওপর বিভিন্ন দেশীয় মোটিফের মুখোশ ব্যবহার করেছি। এতে রাজা-রাণী, বাঘ, পেচা সহ বিভিন্ন দেশীয় সংস্কৃতি তুলে ধরেছি। তার প্রতিটি পোশাক দেখেই যেন সবাই বুঝতে পারে এটি বাংলাদেশের মেয়ে এভাবেই পরিকল্পনা করে কাজ করেছি। আমার পরিশ্রম সার্থক হয়েছে। এতো বড় প্রতিযোগীতায় বাংলাদেশ সেখানে বিজয়ী হয়েছে। বিজয়ী বাকী দুটি দেশ হলো পেরু ও ইন্দোনেশিয়া।’

Banglabid

তিনি আরও বলেন, ‘এই বিজয় অনেক আনন্দের হলেও প্রথমে বেশ কষ্ট পেয়েছি। দেশের জন্য কেউ আমাকে বিন্দুমাত্র সহযোগীতা করেনি। তাই দেশের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় আমি কাজটি করেছি।’

প্রসঙ্গত, আর্ণি ২০১৪ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগীতায় সেরা ১০-এ ছিলেন। তবে ডিজাইনার হিসাবে তিনি বেশি সফল। রুবায়াত হোসেনের প্রশংসিত ছবি ‘আন্ডারকন্সট্রাকশন’ ছবির পোশাক পরিকল্পনা করেছেন তিনি। এছাড়া নিয়মিত কাজ করছেন নিজের ফ্যাশন হাউজ স্ট্রাইড, বিভিন্ন বিজ্ঞাপনের পোশাক পরিকল্পক হিসাবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন করে ম্যাপ তৈরি করছে অ্যাপল

পরবর্তী

২ জুলাই আসছে লাল রঙের ওয়ানপ্লাস ৬

পরবর্তী
ওয়ানপ্লাস ৬

২ জুলাই আসছে লাল রঙের ওয়ানপ্লাস ৬

ভেঙ্গে যাচ্ছে শ্রাবন্তীর সংসার?

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT