চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে তোরসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ খ্যাত ফারহা নানজীবা তোরসা।

২০ নভেম্বর রাত ১ টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেনমেন্ট।

চলতি বছর লন্ডনে বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। প্রতিযোগিতার নানা ধাপ পেরোনোর পর আগামী ১৫ ডিসেম্বর জানা যাবে, কে হচ্ছেন এবারের ‘মিস ওয়ার্ল্ড’। বুধবার দিবাগত রাতে তোরসাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় জানান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

Banglabid

মিস ওয়ার্ল্ডের এবারের আসরে ১৭০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে আছেন বাংলাদেশের তোরসা। আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেনমেন্ট বলছে, দুবাইতে তিন ঘন্টার ট্রানজিট ছিল। সেজন্য তার লন্ডন পৌঁছুতে বৃহস্পতিবার সন্ধ্যা বা রাত হতে পারে।

আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)। এর আগে প্রত্যেক দেশের প্রতিযোগীকে অংশ নিতে হবে বিভিন্ন রাউন্ডে। শুক্রবার থেকেই তোরসা মিস ওয়ার্ল্ডের বিভিন্ন ধাপে অংশ নিবেন। প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স ভালো হলেই তিনি জায়গা করে নিতে পারবেন চূড়ান্ত পর্বে।

৩৭ হাজারের বেশি প্রতিযোগী টপকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হয়েছেন রাফাহ নানজীবা তোরসা। ১১ অক্টোবর রাতে রাজধানীর সোনারগাঁ হোটেলে ঝলমলে আয়োজনে বিজয়ীর মুকুট উঠে তোরসার মাথায়। তিনি চট্টগ্রামের মেয়ে হলেও তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়াতে। শৈশব থেকে বহুমুখী প্রতিভার অধিকারী তোরসা নৃত্য, আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, থিয়েটার, মডেলিং, মূকাভিনয়েও পারদর্শী।

Reneta

তিনি আবৃতি সংগঠন ‘নরেন’ এবং থিয়েটার সংগঠন ‘ফেইম’ এর সাথে যুক্ত। এছাড়া নিজেকে সম্পৃক্ত রেখেছেন সামাজিক সংগঠন লিও ক্লাব এবং রেডক্রিসেন্টের সদস্য হিসেবে। বিজয় টিভির শো’র সঞ্চালনাও করেছেন, পাশাপাশি রেডিওতে কাজ করেছেন। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতেও ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তোরসা।

লেখাপড়াতেও মেধাবী তোরসা। চট্টগ্রাম ক্যান্ট. পাব্লিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ‘জিপিএ ফাইভ’ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তোরসা। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আই আর) বিষয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তোরসামিস ওয়ার্ল্ডমিস ওয়ার্ল্ড বাংলাদেশরাফাহ নানজীবা তোরসালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থ দিনেও প্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

পরবর্তী

দ্বিতীয় টেস্টের আগে যা বললেন মুমিনুল

পরবর্তী

দ্বিতীয় টেস্টের আগে যা বললেন মুমিনুল

পেঁয়াজ, লবণ, চাল, পরিবহন, ক্যাসিনো: তারপর?

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT