চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড’-এ এবার কি অংশ নেবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৮
বিনোদন
A A

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চ ‘মিস ওয়ার্ল্ড’। গেল বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। দেশের মধ্যে হাজারও প্রতিযোগীকে টপকে তিনি চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ান।

তার আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- এই প্রতিযোগিতায় বিজয়ী নিয়ে অনেক জল ঘোলা হয়। প্রতিযোগিতায় প্রথমে বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। গ্র্যান্ড ফিনালের মঞ্চে নাম ঘোষণায় ভুল থেকে শুরু করে পরে বিজয়ী এভ্রিলের বিরুদ্ধে বিয়ে নিয়ে তথ্য গোপন করার অভিযোগ প্রমাণ হলে মুকুট প্রত্যাহার করা হয়।

এরপর নতুন করে বিজয়ী হিসেবে জেসিয়ার নাম ঘোষণা করা হয়। চীনের সানাইয়া শহরে বসে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৭তম আসরে জেসিয়া টপ ৪০-এ পৌঁছেছিলেন। এরপর তিনি আরেক রাউন্ডে গিয়ে বাদ পড়েন।

Banglabid

গেল বছরের এই সময়ে শুরু হয়েছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার আসর। এদিকে ‘মিস ওয়ার্ল্ড’-এ পাশের দেশ ভারত থেকে এবার কে প্রতিযোগিতা করবেন সেটাও নির্ধারণ হয়ে গেছে গেল মাসে। এবার ভারত থেকে ‘মিস ইন্ডিয়া ২০১৮’-এর খেতাব অর্জন করেছেন তামিলনাড়ুর মেয়ে ১৯ বছর বয়সী অনুকৃতি ভাস। তিনিই এবার ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে বাংলাদেশে এখনো প্রাথমিক আয়োজন-ই সম্পন্ন হয়নি। শুরুতেই নানা বিতর্ক হওয়ায় চলতি বছর অন্তর শোবিজ আদৌ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কার্যক্রম করবেন কিনা এ নিয়ে রয়েছে সংশয়। চলতি বছরে আয়োজন হবে কিনা এ নিয়ে জানার চেষ্টা করলে অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরীর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে কথা হয় স্বপন চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোঃ সবুজের সাথে। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আয়োজন শুরু করার জন্য সব রকম প্রস্তুতি চলছে।’

অন্তর শোবিজের পক্ষে তিনি বলেন, আমরা আমাদের দিক থেকে ঠিক আছি। স্পন্সর, পার্টনার সবকিছু ঠিকা আছে। গতবার এই আয়োজন নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। তবে এবার চেষ্টা করবো পুরোপুরি স্বচ্ছভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য। এ নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের মিটিং হয়েছে।

Reneta

মিস ওয়ার্ল্ডের মূল আয়োজক থেকে প্রতিনিধি এসেছিলেন আমাদের কাছে। আমাদের প্রতিনিধিও সেখানে গিয়েছেন। আগের বার বিতর্ক হয়েছে এটা নিয়ে ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ আমাদের নতুন কিছু শর্ত বাড়িয়ে দিয়েছে। এগুলো নিয়েই আলাপ হচ্ছে।’

মোঃ সবুজ বলেন, ‘গতবারের চেয়ে এবার মিস ওয়ার্ল্ডে অংশ নেয়ার জন্য চার্জ বাড়ানো হয়েছে। এসব কিছু নিয়ে দুপক্ষের মধ্যে আলাপ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো বিস্তারিত জানানো যাবে। আয়োজন হলে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে। তিনমাসের মধ্যেই শেষ হবে।

এবারও আয়োজন হওয়ার সম্ভাবনা বেশি। আগেরবার চীনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও চলতি বছর আমেরিকাতে অনুষ্ঠিত হবে।

গেল বছর বিশ্বসুন্দরীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন ভারতের মানসি চিল্লার। বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ খেতাব জিতেছিলেন তিনি।

ছবি: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর অফিশিয়াল পেইজ থেকে সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসিয়া ইসলামমিস ওয়ার্ল্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমার শৈশব স্বপ্ন সত্যি হচ্ছে’

পরবর্তী

৬৫ বছর পর মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে দিল নর্থ কোরিয়া

পরবর্তী

৬৫ বছর পর মার্কিন সেনাদের দেহাবশেষ ফিরিয়ে দিল নর্থ কোরিয়া

জনকল্যাণের রাজনীতি হলে দেশের মানুষের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT