আন্তর্জাতিক

মিসরে পেট্রল বোমায় নিহত ১৮

মিসরে পেট্রল বোমায় নিহত ১৮

মিশরের কায়রোর একটি রেস্টুরেন্টে বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ৫ জন। শহরের কেন্দ্রস্থল আগুজা এলাকায় এ হামলার ঘটানা ঘটে।

পুলিশ জানিয়েছে, মুখোশধারী তিন হামলাকারী বোমা ছুঁড়ে পালিয়ে যায়।

নিহতদের অধিকাংশ আগুনে পুড়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

পুলিশের ধারণা, চাকরিচ্যুত কর্মচারীরা হামলার পেছনে থাকতে পারে।

বিষয়:কায়রো মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…