চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশা ভাইকে মিস করবো: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
জায়েদ মিশা ভাইকে স্মরণে মুখর, সংবাদ সংগ্রহের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগরের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে কাজ করেছেন সাধারণ সম্পাদক জায়েদ খান। এবছরও এমন পরিকল্পনাই ছিলো। কিন্তু ভোটের মাঠে জায়েদ বিজয়ী হলেও পরাজয় বরণ করেছেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর।

শনিবার ভোর পৌনে ছয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাই কিছুটা ভারাক্রান্ত টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক বিজয়ী জায়েদ খান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানালেন, আমার প্যানেলের সভাপতি প্রার্থী মিশা ভাইকে মিস করবো। তার সাথে দুই টার্মে চার বছর কাজ করেছি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল।

ইলিয়াস কাঞ্চনের সাথে নতুন জুটি প্রসঙ্গে জায়েদ খান বলেন, মিশা ভাইয়ের সাথে একটা সেটআপ ছিল। সেটা খুব মিস করবো। কাঞ্চন ভাই উপদেষ্টা হিসেবে আমাদের সাথে কাজ করেছেন। তিনি আগে সাধারণ সম্পাদকও ছিলেন। তার অভিজ্ঞতা আছে। আশা করি একসাথে শিল্পীদের স্বার্থে কাজ করতে পারবো। ডিপজল ভাই, রুবেল ভাইসহ আমাদের প্যানেলের সিনিয়ররা নির্বাচিত হয়েছেন। এতে কাজ করা সুবিধে হবে।

Banglabid

প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ প্রসঙ্গে তিনি বলেন, তার জন্য শুভকামনা। সে প্রথমবার নির্বাচন করে ভালো করেছে। আশা করি কাজের ক্ষেত্রে তার সহযোগিতা পাবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা অপপ্রচার নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করে শিল্পী সমিতির এ নেতা বলেন, আমার সাথে যা হয়েছে সেগুলো অন্যায় হয়েছে। আমিও মানুষ। ভুল-ত্রুটি হলে গঠনমূলক সমালোচনা করে শুধরে দেবেন। কিন্তু এভাবে ব্যক্তি আক্রমণ অন্যায়। সেটি থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি।

নিজের বিজয়ী হওয়া প্রসঙ্গে জায়েদ বলেন, আমি যদি কাজ না করতাম, তাহলে শিল্পীরা ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত করতেন না।

Reneta

এবছর জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঞ্চনজায়েদনিপুণভোটমিশালিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস

পরবর্তী

নায়কেরই জয় হলো!

পরবর্তী
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়কেরই জয় হলো!

বাংলাদেশ ক্রিকেট দলের জাহানারা, হাসিমুখে ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারাকে ফিরিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT