চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশা-জায়েদের পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: চলচ্চিত্র পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২২, জুলাই ২০২০
বিনোদন
A A

শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক মিশা সওদাগর-জায়েদ খানের পদত্যাগ না করা পর্যন্ত কোনো প্রকার আলোচলায় বসেব না চলচ্চিত্র পরিবার। বুধবার দুপুরে এফডিসিতে চলচ্চিত্র পরিবারের আওতায় থাকা সবগুলো সংগঠনের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

চলচ্চিত্র পরিবারের অন্যতম সদস্য ও প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম চ্যানেল আই অনলাইনকে তাদের মিটিং শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আগে আমাদের সিদ্ধান্ত ছিল মিশা-জায়েদে নিষিদ্ধ, তাদের সঙ্গে আমরা কাজ করব না। আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে যতদিন তারা দুজন পদত্যাগ না করবে তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবো না।

এ প্রযোজক নেতা বলেন, শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদ যে ১৮৪ জনের শিল্পীর সদস্যপদ বাতিল করেছে চলচ্চিত্র পরিবার ওইসব শিল্পীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তারা মানববন্ধন করে মিশা-জায়েদের পদত্যাগ চেয়েছেন, আমরাও সদস্যপদ হারানোদের দাবির সাথে একমত হয়েছি।

তাই মিশা-জায়েদের পদত্যাগ না করা পর্যন্ত চলচ্চিত্র পরিবার কোনোভাবেই আলোচনায় বসবে না বলে জানান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম। তিনি জানান, বুধবার মিটিংয়ে সিদ্ধান্তে একমত পোষণ করেছেন চলচ্চিত্র পরিবারের অন্যসব সংগঠনের নেতারাও।।

তিনি বলেন, আমাদের অভিযোগ মিশা-জায়েদ দুজন ব্যক্তির বিরুদ্ধে। চলচ্চিত্র পরিবার থেকে তাদের নিষিদ্ধ আগের মতো আদেশ বহাল আছে। একইসঙ্গে আমরা তাদের দুজন (সভাপতি-সাধারণ সম্পাদক) পদত্যাগ চাই। তারা পদত্যাগ করলেই এর সমাধান হবে। আমরা শিল্পী সমিতির বিরুদ্ধে নই। সমিতির প্রতি আমরা শ্রদ্ধাশীল।

চলচ্চিত্র পরিবারের আরেক সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, আমাদের অভিযোগ শিল্পী সমিতির বিরুদ্ধে নয়, অভিযোগ দুজন ব্যক্তিকে (মিশা-জায়েদ) নিয়ে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আমাদের কাছে আছে। তারা অনিয়ম করেছেন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার দাপট দেখিয়েছেন, চলচ্চিত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। তাই অভিযুক্ত দুজন ব্যক্তিকে সরে যাওয়া উচিত। তারা সরে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

Reneta

এর আগে ১৫ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত নেয়। তাকে মদদ দেয়ার জন্য মিশাকেও নিষিদ্ধ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র পরিবারজায়েদমিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT