চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের মেরে ফেলে আগায় পানি দিও না, পাতাগুলো ঝরে যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে সরগরম ঢাকাই সিনেমা অঙ্গন। মঙ্গলবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের পরিচিতি সভায় উপস্থিত ছিলেন গুণী অভিনেতা, প্রযোজক ও নির্মাতা আলমগীর।

নিজের বক্তব্যে গেল দুইবার ক্ষমতায় থাকা মিশা-জায়েদের ভুল কাজগুলো নিয়ে মুখ খুলেন আলমগীর।

এসময় মিশা-জায়েদকে সতর্ক করে নায়ক আলমগীর বলেন, “তোমরা কথায় কথা মিথ্যা বলো। এটা বন্ধ করো। আল্লাহকে ভয় করো৷ নতুবা আল্লাহই টেনে নামাবে। আমরা যারা আছি, ইন্ডাস্ট্রির গাছের মতো, আমাদের মেরে ফেলে আগায় পানি দিও না, পাতাগুলো ঝরে যাবে। অলরেডি যাচ্ছে। তোমরা সতর্ক হও৷”

মিশা-জায়েদের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরে দেশ বরেণ্য এ অভিনেতা বলেন, কথায় কথায় তারা (মিশা-জায়েদ) সিনিয়রদের নাম টেনে আনে। আমি শুধু একা নই। ফারুক ভাই, সোহেল রানা ভাই, উজ্জ্বল ভাইদেরও নাম টানে। এ কারণে আমি একাই তোমাদের (মিশা-জায়েদ) নামে মামলা করবো।

তিনি বলেন, মিশা-জায়েদ প্যানেলের সাংগঠনিক সম্পাদককে দেখলাম ফাইল তুলে দেখাচ্ছেন আর বলছেন, ‘দেখুন এখানে আলমগীর ভাইদের স্বাক্ষর আছে। আমিও ওই ফাইলটা একটু দেখতে চাই। তারা ফটোকপির মতো কিছু একটা হয়তো করেছে, আমি এখনও জানি না কী করেছে। আর আমি এটার জন্য ওদের বিরুদ্ধে ফৌজদারি কেস করবো।’

গেল শিল্পী সমিতির নির্বাচনের ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার কেড়ে নেয় মিশা-জায়েদ কমিটি। সেই কমিটির উপদেষ্টা ছিলেন আলমগীর। মিশা-জায়েদ বারবার বলে থাকেন, ওইসব শিল্পীদের বাদ দেয়ার জন্য নায়ক আলমগীর সাহেবেরও অনুমতি ছিল। তাই তিনি স্বাক্ষর দিয়েছিলেন। তার মতো অন্যরাও স্বাক্ষর দিয়েছিলেন।

Reneta

এই অভিযোগের প্রেক্ষিতে আলমগীর বলেন, মিটিংয়ে উপস্থিত ছিলাম সেটা একটি কাগজে স্বাক্ষর নিয়েছিল। সেই কাগজটি বাদ শিল্পীদের লিস্টে সম্মতি দিয়ে জানিয়ে মিথ্যাচার করছে মিশা-জায়েদ। ওই স্বাক্ষরের কাগজ জোড়াতালি দিয়ে দেখানো হচ্ছে। এমন মিথ্যাচারের জন্য তাদের বিরুদ্ধে আমি ফৌজদারি মামলা করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আলমগীরইলিয়াস কাঞ্চনএফডিসিজায়েদ খাননিপুনপানিমিশারিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT