অদ্ভুতুড়ে

মিশরে ৩০০০ বছর পুরনো রাজার মূর্তি উদ্ধার

মিশরে ৩০০০ বছর পুরনো রাজার মূর্তি উদ্ধার

মিশরের মাটির নিচ থেকে একটি বহু পুরনো বিশালাকার মূর্তি আবিষ্কার করেছেন মিশরের প্রত্নতাত্ত্বিকরা। তাদের ধারণা এটি প্রায় ৩০০০ বছরের পুরনো।  তবে মূর্তিটি অসমাপ্ত অর্থাৎ এর কিছু অংশ পাওয়া গেলেও পুরো অংশ মেলেনি।

এটা প্রাচীন মিশরীয় কোনো এক রাজার মূর্তি বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে একই জায়গা থেকে এই বিশাল মূর্তির মাথা ও অন্যান্য অংশ উদ্ধার করা হয়েছিলো।  মিশরের কায়রোর উত্তর-পূর্ব অংশে অবস্থিত রামিস ২ মন্দিরের কাছ থেকে এসব উদ্ধার করেন প্রত্নতাত্ত্বিকরা।

এই বিশালাকার মূর্তির অংশগুলো মিশরীয় রাজা দি গ্রেট রামিসকেই প্রতিফলিত করে বলে ধারণা করা হচ্ছে। সত্যিই যদি এই মূর্তিগুলো রামিস দ্য গ্রেটের হয়ে থাকে তাহলে তা বিশাল ঘটনা হবে বলেই মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা।

সোমবার ওই এলাকার একটি কর্দমাক্ত জায়গা থেকে বিশাল এসব অংশ ক্রেন দিয়ে উদ্ধার করা হয়। পরে এসব মূর্তি আবার কায়রোর কেন্দ্রীয় যাদুঘরে জোড়া লাগানো হবে।

ছবিতে দেখুন সেই সব উদ্ধার করা মূর্তির অংশবিশেষ।

মিশরে ৩০০০ বছর পুরনো রাজার মূর্তি উদ্ধার

মিশরে ৩০০০ বছর পুরনো রাজার মূর্তি উদ্ধার

মিশরে ৩০০০ বছর পুরনো রাজার মূর্তি উদ্ধার

মূর্তি উদ্ধারকাজে নিয়োজিত একজন শ্রমিক
মূর্তি উদ্ধারকাজে নিয়োজিত একজন শ্রমিক
উদ্ধার কাজ দেখছেন সেই এলাকার একজন বাসিন্দা
উদ্ধার কাজ দেখছেন সেই এলাকার একজন বাসিন্দা

বিষয়:মূর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…