চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলে হাজারো ভ্রমণকারীর দুর্ভোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ পূর্বাহ্ন ০৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

রাশিয়ার বিমান এয়ারবাস এ৩২১ বিধ্বস্তের কারণ হিসেবে ‘সবচেয়ে সম্ভাব্য বোমা বিস্ফোরণ’কে দায়ী করে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্যের পর মিশরের প্রশাসন শার্ম আল-শেখ বিমানবন্দর থেকে  সকল বিমানের উড্ডয়ণ বাতিল করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেট সূত্রে জানা যায়, এর ফলে হাজার হাজার ব্রিটিশ নাগরিকের স্বদেশে ফেরা বিলম্বিত হলো।

ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তের আগে ব্রিটিশ তদন্তকারীরা মিশরের বিমানবন্দরটি থেকে সেন্ট পিটার্সবুর্গের উদ্দেশ্যে যাত্রা করা রুশ বিধ্বস্ত বিমানটিতে আগে থেকেই একটি ব্যাগে বোম রাখা ছিলো বলে তাদের বিশ্বাসের কথা জানায়। এছাড়াও ইসলামিক স্টেটের (আইএস) মতো উগ্রপন্থি গোষ্ঠিরা এলাকাটিতে হামলার চক্রান্ত করছে বলেও জানায় তারা।  

সিনাই উপত্যকা এবং রেড সি এর মাঝে অবস্থিত শার্ম আল-শেখ আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে অসংখ্য ভ্রমণকারীদের বিমানে উঠার অপেক্ষায় থাকার মধ্যেই ফ্লাইট বাতিলের সংবাদ তাদের ক্ষুদ্ধ করে তোলে।  

স্বল্পমূল্যে সেবা দেয়া ব্রিটিশ এয়ারলাইন ক্যারিয়ার ইজিজেট গতকাল বিমানবন্দরটি থেকে ১০টি বিমান ছাড়ার ঘোষণা দিলেও তারা দাবি করে মিশরের প্রশাসনিক কর্মকর্তারা তাদের সকল বাণিজ্যিক ফ্লাইট ছাড়তে দেয়নি। 

শার্ম আল শেখ রিসোর্টে অবস্থানরত ভ্রমণকারীরা প্রথম সুযোগেই এলাকাটি ছাড়ার চেষ্টা করে। হামলার আশঙ্কায় বৃটিশ সরকারের ঘোষণা এখানকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানান পশ্চিম লন্ডনের বাসিন্দা লাউরিন মুদজিমু (৩৫)। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসরুশ বিমান বিধ্বস্তসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT