আন্তর্জাতিক

মিশরে জুমার নামাজে সন্ত্রাসী হামলা, নিহত ১৫৫

মিশরে জুমার নামাজের জন্য মুসল্লিরা মসজিদে প্রবেশ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে একটি ঐতিহ্যবাহী মসজিদ, যেখানে মুসল্লিরা জুমার নামাজের জন্য উপস্থিত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিশরের উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ১৫৫ জন নিহত হয়েছে। সিনাই প্রদেশের বির আল-আবেদ শহরের আল-রউদা মসজিদে জুমার নামাজের পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং এসময় বন্দুকের গুলির শব্দও শোনা যায়।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়: এই হামলায় অন্তত ১৫৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে: জুমার নামাজ চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাস্তা থেকে চারটি গাড়িতে করে বন্দুকধারীরা মুসল্লিদের উপর গুলিবর্ষণ করতে থাকে।

২০১৩ সালের পর থেকে দেশটিতে ধর্মভিত্তিক সন্ত্রাসীদের হামলা বেড়েছে। মসজিদের ভেতরের ছবি থেকে হামলায় নিহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

এক প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর একজন সমর্থক ছিলেন এই হামলার লক্ষ্য। তিনি এসময় সেখানে নামাজ পড়ছিলেন।

দেশটির প্রাইভেট টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনায় বসেছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।

তবে শুক্রবার জুমার নামাজে এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিষয়:মসজিদ মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…