আন্তর্জাতিক

মিশরের বিধ্বস্ত বিমান-ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

মিশরের বিধ্বস্ত বিমান-ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

প্যারিস থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ারের বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে মিসরীয় সেনাবাহিনী। বিমানটি বিধ্বস্ত হওয়ার ৩ মিনিট আগে কেবিন এর বিভিন্ন অংশ থেকে ধোঁয়া সনাক্ত হওয়ার কথাও জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিসরের রাজধানী কায়রো যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয় ইজিপ্ট এয়ারের উড়োজাহাজাটি। পরদিন এর ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেন গ্রিস ও মিশরের কর্মকর্তারা। শনিবার তার ছবি প্রকাশ করে মিসরীয় সেনাবাহিনী।

ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে লাইফ জ্যাকেট, আসনের ভাঙ্গা অংশ, ইজিপ্ট এয়ারের লোগোসহ বিভিন্ন দ্রব্য এবং এক যাত্রীর দেহাবশেষ। তবে ব্যাপক অনুসন্ধানের পরও উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া যায়নি।মিশরের বিধ্বস্ত বিমান-ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

বিধ্বস্ত উড়োজাহাজের ধবংসাবশেষ উদ্ধার অভিযানে মিসর, ফ্রান্স, গ্রিস ছাড়াও যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া এবং ব্রিটেন।মিশরের বিধ্বস্ত বিমান-ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে সম্ভাব্য সব কিছুই করা হলেও প্রকৃত তথ্য এখনো জানা যায়নি। তবে ফরাসি কর্তৃপক্ষের দাবি, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি আগুন লাগার সংকেত পাঠিয়েছিল।মিশরের বিধ্বস্ত বিমান-ধ্বংসাবশেষের ছবি প্রকাশ

উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার পেছনে সন্ত্রাসী ঘটনা জড়িত বলে মিসর দাবি করলেও তার সত্যতা মেলেনি এখনো। কেউ এ ঘটনার দায়ও স্বীকার করেনি।

বিষয়:মিশর-বিমান ধ্বংসাবশেষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…