বিনোদন

‘মিশন ইমপসিবল’র সহশিল্পীর সঙ্গে প্রেম করছেন টম ক্রুজ?

টম ক্রুজ ও একজন নারী হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টম ক্রুজ ও একজন নারী একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার উইম্বলডন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার ও অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। খেলা দেখতে সেন্টার কোর্টে হাজির হয়েছিলেন টম ক্রুজ। সাথে নিয়ে এসেছিলেন ‘মিশন ইমপসিবল সেভেন’র সহশিল্পী হেইলি অ্যাটওয়েলকে। এতে এই দুজনের প্রেমের গুঞ্জন আরও জোরালো হলো।

২০২০ সালের ডিসেম্বর থেকেই টম ক্রুজ ও হেইলি অ্যাটওয়েলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ‘মিশন ইমপসিবল সেভেন’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে কাছাকাছি আসার সুযোগ হয়েছে তাদের। তবে মাঝে বেশ কিছুদিন তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় কানাঘুষা কমে গিয়েছিল বিষয়টি নিয়ে। উইম্বলডন ফাইনালে একসঙ্গে উপস্থিত হওয়ায় নতুন করে আলোচনায় এই জুটি।

উইম্বলডন ফাইনালে আরও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, পম ক্লেমেন্টিফ, ডেম ম্যাগি স্মিথ, মার্টিনা নাভ্রাতিলোভা, বিলি জিন কিং। ব্রিটিশ রাজপরিবারের তরফ থেকে হাজির ছিলেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।

রুদ্ধশ্বাস ম্যাচে ৬-৩, ৭-৬, ৬-৩ সোটো জিতে নজির সৃষ্টিকরেন বার্টি। তার হাত ধরেই অস্ট্রেলিয়ার ৪১ বছরের উইম্বলডন খরা কাটল।

বিষয়:উইম্বলডন ফাইনাল টম ক্রুজ মিশন ইমপসিবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…