রাজনীতি

‘মির্জা ফখরুল প্রচারণা করছেন অথচ আমি পারছি না, এটা কষ্টের’

ওবায়দুল কাদের

আচরণবিধি অনুযায়ী প্রচারণা করতে না পারা বড় কষ্টের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুল প্রচারণা করছে অথচ আমি পারছি না-এটা আমার জন্য কষ্টের; তবে আইন সংশোধনের দাবি তুলছি না।

এ সময় কাদের আরও বলেন, ধানের শীষের পক্ষে ‘গণজোয়ার’- এটা বিএনপির দিবাস্বপ্ন; গণজোয়ার কার পক্ষে তা ১ তারিখেই বোঝা যাবে।

প্রথম আলোর সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম আলোর সাথে সরকারের কোন দ্বন্দ্ব নেই।’

বিষয়:ওবায়দুল কাদের ক্যাম্পেইন প্রচারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…