স্পোর্টস

মিরাজ সাব্বির ও মুমিনুলের প্রশংসায় মোহাম্মদ সামি

মিরাজ সাব্বির ও মুমিনুলের প্রশংসায় মোহাম্মদ সামি

রাজশাহী কিংসের সতীর্থ মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান ও মুমিনুল হকের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।

রাজশাহী কিংসের হয়ে এবারের বিপিএলে খেলতে এসেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমীর মাঠে অনুশীলন শেষে নিজ দল ও সতীর্থ দিয়ে এসব কথা বলেন তিনি।

এবারের বিপিএলে নতুন দল রাজশাহী কিংসের হয়ে আলো ছড়াতে চান সামি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামি বলেন: আমাদের দল ভারসাম্যপূর্ণ দল। দলে দেশী বিদেশী তরুণ খেলোয়াড়ের পাশাপাশি বোলিং ও ব্যাটিং অলরাউন্ডার রয়েছে।

বাংলাদেশি তরুণ খেলোয়াড় মেহেদি মিরাজের প্রশংসা করে সামি বলেন: মিরাজ খুব প্রতিভাবান বোলার। আমাদের দলে ওর স্পিন অনেক সহায়তা করবে। এছাড়াও দলে সাব্বির রহমানের মতো হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে। দলে রয়েছে মুমিনুলের মতো খেলোয়াড় যারা নিজেদের সেরাটা দিতে পারলে ম্যাচ বের করে আনা যাবে।

এবারের বিপিএলে নিজের বোলিংয়ের প্রতি আরো বেশি মনোযোগ দিতে চান সামি। তিনি বলেন: দলের প্রয়োজনে যে কোনভাবেই বোলিংয়ে ভাল করতে চাই্। দলকে সাহায্য করতে চাই।

বিষয়:বিপিএল টি২০ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…