চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ-সাকিব ম্যাজিকে এক সেশনেই বাংলাদেশের বাজিমাত

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:৫৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

মিরাজ-সাকিব ম্যাজিকে এক সেশনেই বাজিমাত করেছে বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬ টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। সাকিব নেন ৪ টি উইকেট।

অভিষেকের পর দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৯ উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড করেছেন মেহেদি হাসান মিরাজ। এর আগের রেকর্ডটি একশ বছরেরও বেশি পুরনো। অজি ক্রিকেটার জন জেমস ফেরিস অভিষেকের দুই টেস্টে তুলে নিয়েছিলেন ১৮টি উইকেট।

তৃতীয় দিনের শুরুতে ১৫২ রানে ৩ উইকেট হারানো টাইগারদের দ্বিতীয় ইনিংস থামে ২৯৬ রানে। ২৭৩ রানের লিড পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন ইমরুল কায়েস।

জয়ের জন্য বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরুর পর বাংলাদেশে বোলিং তোপে লণ্ডভন্ড হয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইন। শুরুতে ডাকেট-কুকের ১০০ রানে জুটিতে কিছুটা শঙ্কা জেগেছিলো টাইগার ভক্তদের মতে। তবে ২৪তম ওভারের প্রথম বলেই ত্রাতা হিসেবে হাজির সেই মিরাজ।

ডাকেটকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নের পথ পাঠানা তিনি। এরপর মাত্র ৬৪ রানের মধ্যে ৯ তুলে নিয়ে ইংলিশদের বিপক্ষে প্রথমবারে মতো টেস্ট জয়ের স্বাদ পায় টিম টাইগার্স।

টাইগাদের পক্ষে শেষ সেশনেই মিরাজ তুলে নেন ৬ উইকেট এবং সাকিব ৪টি। দুই ইনিংস মিলিয়ে মিরাজের দখল করেন ১২টি উইকেট।

Reneta

ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তামিমের সেঞ্চুরির ওপর ভর করে তুলে নেয় ২২০ রান। ক্যারিয়ারের ৮ম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ফেরেন ১০৪ রানে।  জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ২৪৪ রান। ২৪ রানের লিড পায় ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫’শ হাতি মুক্ত করলেন প্রিন্স হ্যারি

পরবর্তী

গানের পাশাপাশি সমাজের জন্য কিছু করতে চাই: মেহরীন

পরবর্তী

গানের পাশাপাশি সমাজের জন্য কিছু করতে চাই: মেহরীন

১’শ ২৯ বছর আগের রেকর্ড ভাঙ্গলেন মিরাজ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT