ক্রিকেট

মিরাজের জায়গায় চট্টগ্রাম টেস্টে নাঈম

চট্টগ্রাম টেস্টে নাঈমের সঙ্গে সহকর্মীদের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টে নাঈমের গুরুত্বপূর্ণ মুহূর্তে সহকর্মীদের সঙ্গে উল্লাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া মেহেদী হাসান মিরাজের জায়গায় স্কোয়াডে এসেছেন নাঈম হাসান।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের অফস্পিনারের দলে অন্তর্ভুক্তির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাঈম সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫মে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ। চিড় ধরায় ছিটকে যান প্রথম টেস্ট থেকে। মিরপুরে ২৩মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অফস্পিনিং অলরাউন্ডার খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা।

৮মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিষয়:নাঈম হাসান বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কা সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…