ক্রিকেট

মিরপুর টেস্ট: দ্বিতীয় দিনে হল কেবল ৬.২ ওভার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ক্রিকেট মাঠে প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ক্রিকেট মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন, মাঠে দর্শকদের জন্য প্রস্তুতিসামগ্রী ও বিজ্ঞাপন বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাঞ্চ বিরতির পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। ৬.২ ওভার হওয়ার পর মিরপুরে ফের শুরু হয় বৃষ্টি। বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করে উপায় না দেখে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সোমবার তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে আসছে দিনেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর আজমের পর ফিফটি ছুঁয়েছেন আজহার আলী। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটির অবদান ১১৮ রান। অধিনায়ক বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

শনিবার টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। মাঠে গড়ায় দুটি সেশন, খেলা হয় ৫৭ ওভার।

প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় সেশনটি তারা পার করে নির্বিঘ্নে। বাংলাদেশ সফরে প্রথম ফিফটির দেখা পান সফরকারী অধিনায়ক বাবর আজম।

তাইজুল ইসলাম নিয়েছে উইকেট দুটি।

পাকিস্তানের ইনফর্ম ওপেনার আবিদ আলিকে ব্যক্তিগত ৩৯ রানে থাকার সময় বোল্ড করেন তাইজুল। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে ২৫ রানে বোল্ড করে সাজঘরে পাঠান বাঁহাতি স্পিনার। ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তান তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছে।

বিষয়:ঢাকা টেস্ট তাইজুল বাবর বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মিরপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…