চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর ক্লাবের ১০ বছরের পরিকল্পনা প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
অন্যান্য
A A
মিরপুর ক্লাব

মিরপুর ক্লাবের ‘১০ বছরের পরিকল্পনা বেনসিটি থেকে বেন-ইকোনমি’ চূড়ান্ত ধাপ গুলশানের হোটেল ট্রপিকাল ডেইজিতে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

ক্লাবের প্রেসিডেন্ট এস এম মাহাবুব আলম ক্লাবের ভবিষ্যত পরিকল্পনার বিভিন্ন দিক ও বেনসিটির ধারণা উপস্থিত সদস্যদের মাঝে তুলে ধরেন।

মিরপুর প্রফেশনালস এন্ড এন্টারপ্রেনারস ক্লাব একটি পেশাজীবী এবং উদ্যোক্তাদের সংগঠন। সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে। এটি একটি স্কলারদের সংগঠন। এতে আছে বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইসিটি বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কনসালটেন্ট, গ্রুপ অব কম্পানিজের সিইও, ব্যাংকার, সিএফও, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারী ও বেসরকারী কর্মকর্তা।

এছাড়াও একটি উপদেষ্টা পরিষদ আছে যেখানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। মিরপুর ক্লাব সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সুস্থ বিনোদন চর্চা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার আয়োজন এবং বিজ্ঞান চর্চা করছে। এছাড়াও ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন কমিউনিটি সার্ভিস দিয়ে যাচ্ছে।

মেধাবী ভালো মানুষদের জড়ো করে মেধা, বুদ্ধি, নেটওয়ার্ক আর অভিজ্ঞতার সম্মিলন ঘটিয়ে বড় কিছু করা যেতে পারে। মিরপুর ক্লাবের যাত্রা শুরুই হয়েছে এই ধারণাকে কেন্দ্র করে। প্রশ্ন হলো, কত বড়, আর কী কী করা যেতে পারে? উত্তরটি নিহিত আছে একটি সংখ্যার উপর, কতগুলো ডেডিকেটেড মানুষ আছে তার উপর।

মিরপুর প্রফেশনালস এন্ড এন্টারপ্রেনারস ক্লাবের প্রতিষ্ঠিত কমিউনিটির নাম বেনটেনকে (BEN10K)। ভালো মানুষ তার নিজের শক্তি সম্পর্কেই জানে না। মিরপুর ক্লাব এই শক্তিকে বের করবে। মানুষের সমাজে বসবাসের মূল কারণ নেটওয়ার্ক। কোন সমাজ কতটা উন্নত সেটা নির্ভর করে সেখানে থাকা মানুষগুলোর নেটওয়ার্ক কত মাত্রায় শক্তিশালী, তাদের নেটওয়ার্ক তৈরি করার উদ্দেশ্য আর নেটওয়ার্ক তৈরির উপাদানের উপর।

Reneta

মিরপুর ক্লাবের “বেনটেনকে” আসলে কাঙ্খিত সমাজের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে নির্মিত এক নতুন সমাজ (Community)। দশ হাজার করিৎকর্মা ভালো মানুষের নেটওয়ার্ক বেনটেনকে, যার সম্পূর্ণ নির্মাণের সময় ধরা হয়েছে দশ বছর। আগামী পাঁচ বছরে মূল কাঠামো তৈরি হবে। বেনটেনকে কমিউনিটি ধারণার মূলে আছে মানুষ এবং পরিবার। তাই পুরো বেনটেনকে কমিউনিটি নির্মিত হবে মানুষে মানুষে শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে। আর তাই পরিবার কেন্দ্রিক এই মানুষগুলোর পারিবারিক নেটওয়ার্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই পরিকল্পনার চূড়ান্ত ধাপ পেশ করা হলো আজ।

মিরপুর ক্লাব আশা করছে, আগামী ২০৩১ সালের ১৬ ডিসেম্বর হবে ক্লাবের স্বপ্নের ঠিকানা বেনসিটিতে বেনটেনকের অভিষেকের দিন। স্বপ্নের শহর বেনসিটি বাস্তবায়ন করতে হলে বেন-ইকনোমী একমাত্র পথ। আজ থেকে দশ বছর পর ক্লাবের দশ হাজার সদস্যের সকলেরই অর্থনৈতিক কাঠামো চালিত হতে হবে বেনটেনকে এবং বেনসিটি’কে কেন্দ্র করে। বেন-ইকনোমী নিশ্চিত করবে সম্পদের পূর্ণ ব্যবহার এবং সর্বনিম্ন খরচে সর্বোচ্চ জীবনমান।

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে পরিকাঠামোর কেন্দ্রে থাকবে গবেষণা এবং শিক্ষা, যার বাহন শিক্ষা প্রতিষ্ঠান মানে বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার। উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়কে ঘিরে মিরপুর ক্লাব এই পরিকাঠামো গড়ে তুলতে চায়। স্বল্প আয়ুর মানব জীবনে তাদের উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্ব দরবারে কাঁধে কাধ মিলিয়ে চলতে পারার মতো কিছু করে যাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬০ রানে শেষ বিসিবি একাদশ, কর্নওয়ালের ৫ উইকেট

পরবর্তী

আর্জেন্টিনায় ধনীদের ওপর বাড়তি কর আরোপ

পরবর্তী

আর্জেন্টিনায় ধনীদের ওপর বাড়তি কর আরোপ

জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT