চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

৩০ জানুয়ারি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, গল্পকার ও ঔপন্যাসিক জহির রায়হানের অন্তর্ধান দিবস। ৪৯ বছর আগে ১৯৭২ সালের এই দিনের পর তাঁকে আর পাওয়া যায়নি।

১৯৩৫ সালে জন্ম নেয়া জহির রায়হানের পড়াশোনার বিষয় ছিল বাংলা সাহিত্য। ১৯৫০ সালে খুব কম বয়সেই শুরু করেন তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন। বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর যোগ দেন সম্পাদক হিসেবে ‘প্রবাহ’ পত্রিকায়।

চলচ্চিত্রাঙ্গনে তার প্রবেশ ‘জাগো হুয়া সাবেরা’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে। ১৯৬৮ সালে পরিচালনা করেন পাকিস্তানে প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।

ভাষা আন্দোলনের সাথেও জহির রায়হান ছিলেন সরাসরি সম্পৃক্ত। সেই আন্দোলনের প্রভাবেই তিনি নির্মাণ করেছিলেন কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি কলকাতায় অবস্থান করে নির্মাণ করেন বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব নেশন’, ‘লিবারেশন ফাইটার্স’ এবং ‘ইনোসেন্ট জিনিয়াস’।

মুক্তিযুদ্ধ শেষে ঢাকায় ফিরে এসে নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে বের হন এবং ৩০ জানুয়ারির পর আর তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে প্রমাণ পাওয়া গেছে মিরপুরের বধ্যভূমি এলাকায় বিহারী ও ছদ্মবেশী পাকিস্তানিদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন।

Reneta

তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে- শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন, কয়েকটি মৃত্যু, একুশে ফেব্রুয়ারি, তৃষ্ণা ইত্যাদি।

জহির রায়হানের অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ:
প্রতিবছরের মতো এবারও দিনটিকে স্মরণ করছে চলচ্চিত্র সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। শনিবার রাত ৮টা ৩০ মিনিট থেকে অনলাইনে সরাসরি অনুষ্ঠিত হবে জহির স্মরণ। যা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ (https://www.facebook.com/Moviyana) থেকে যে কেউ সরাসরি দেখতে পারবেন।

জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার এই আয়োজনে ‘জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল’ শিরোনামে বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক নির্মাতা অদ্রি হৃদয়েশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর কত দিনআরেক ফাল্গুনএকুশে ফেব্রুয়ারিকয়েকটি মৃত্যুজহির রায়হানতৃষ্ণাবরফ গলা নদীলিড বিনোদনশেষ বিকেলের মেয়েহাজার বছর ধরে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT