রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তির আগুন আয়ত্ত্বে আনার আগ পর্যন্ত আগুনে হাজারের বেশি ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর থেকে প্রায় সারা রাত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করতে থাকে। কয়েকজন আহত হলেও কোন প্রাণহানি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঈদে আনন্দের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝিলপারের বস্তিতে নেমে এসেছে শোক। ৬ ও ৭ নম্বর সেক্টরের মাঝামাঝিতে এই বস্তির বিশাল এলাকা জুড়ে আগুন লাগে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টা দিকে। আগুনের শিখা থেকে ছড়িয়ে পড়ে পাশের আল আরাবিয়া মসজিদেও।
আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন মেয়র আতিকুল ইসলাম কথা বলেন গণমাধ্যমের সাথে।







