চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে জঙ্গি আস্তানা: ৩ ‘আত্মঘাতী’র মৃতদেহ উদ্ধার

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১:২৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
মিরপুরে জঙ্গি আস্তানার ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের জঙ্গি আস্তানায় র‌্যাবের তল্লাশি অভিযানে ৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে র‌্যাব ও ফায়ার সার্ভিসের একটি দল পঞ্চম তলার ওই বাড়িতে তল্লাশি করতে গেলে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহত তিনজন মঙ্গলবার রাতে আত্মঘাতী হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে মরদেহগুলো ঝলসানো ছিল বলে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

অন্যদিকে ২৪ ঘণ্টার চেষ্টায়ও জঙ্গিদের আত্মসমর্পন করানো যায়নি। তাই দফায় দফায় বিস্ফোরণ ও গোলাগুলির পর র‌্যাব অভিযান মঙ্গলবার রাত পৌনে বারটায় স্থগিত করা হয়েছিল।

মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে তিন থেকে চারটি ভারী বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করে র‌্যাব। থেমে থেমে চলে র‌্যাবের গুলি। এর আগে জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীরা আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানায়।

অভিযান চলাকালে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টির ৬৫ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তাদেরকে স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে।

টাঙ্গাইল অভিযানে আটক জঙ্গিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার কাছাকাছি বর্ধনবাড়ি এলাকায় সোমবার রাত থেকে অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব সদস্যরা ৬ তলা একটি ভবন ঘিরে রাখে। সেখানে জঙ্গি আবদুল্লাহ ও তার সহযোগীদের অবস্থান সম্পর্কে তখন প্রাথমিক ভাবে নিশ্চিত হয় র‌্যাব।

ট্যাগ: জঙ্গি আস্তানামিরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

পরবর্তী

হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচক ভারতীয় সাংবাদিক খুন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচক ভারতীয় সাংবাদিক খুন

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিশাল জনসমাগম, কৃষি জমিতে আশ্রয় নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নিধন: কী হতে পারে বৈশ্বিক সমীকরণ?

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT