ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। রুপালী পর্দায় মিমকে দেখে অনেক ভক্তই চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সুযোগ কই!
এবার এল এমন সুযোগ! জনপ্রিয় এই চিত্রনায়িকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোন প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে মিমের কাছ থেকেই।
আগামী রবিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই মিমের সঙ্গে কথা বলা যাবে। মিমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
ভক্ত অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এ বিষয়টি এনজয় করছেন মিম নিজেও। এ বিষয়ে বিদ্যা সিনহা মিমের ভাষ্য, আমি দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য রেডি আছি। যারা আমার সঙ্গে আড্ডা দিতে চান, কথা বলতে চান তারা তৈরি থাকুন।
তিনি বলেন, আমার কাজ, আগামীর পরিকল্পনা সবকিছু আমি জানাবো।







