লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রার্থী ঘোষণার পর পরই পুলওয়ামার ঘটনা থেকে পশ্চিমবঙ্গের মানুষের আলোচনার মোড় অন্য দিকে ঘুরে গেছে। তৃণমূলের প্রার্থী হিসেবে টলিউড তারকা মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান এ বারের লোকসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন।
এরপর গত মঙ্গলবার বিকেল থেকে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এই আগুনে ঘি ঢেলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। যাদবপুর এবং বসিরহাটের তৃণমূল প্রার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মিমি এবং নুসরাতকে নিয়ে যেসব কুরুচিকর ট্রল এবং পোস্ট শেয়ার করা হচ্ছে, সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই দুই তারকার ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। এতে খেপেছে পুরো রাজনৈতিক অঙ্গন।
রাজনীতির বাইরে থেকে এসে তৃণমূলের দলীয় পরিষদ প্রার্থী নির্বাচন মনোনয়ন পাওয়ায় এই দুই তারকার অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু সমালোচনাগুলো শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বিষয়টি ভাবাচ্ছে সুশীলদের। সোশ্যাল মিডিয়ায় মিমি ও নুসরাতকে নিয়ে শুরু হয়েছে তাঁদের নিয়ে নানা কুরুচিকর ঠাট্টা-তামাশা।








