জনপদ

মিন্নিকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে

মিন্নি হালকা পোশাক পরে আদালত কক্ষে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন্নি আদালত কক্ষে বসে আছেন, তার মুখে উদ্বেগের ছাপ, পেছনে বারান্দার জানালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরগুনা প্রতিনিধি: বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নীকে আজ বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনার কারাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী আয়শা সিদ্দিকা মিন্নীকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও মা’ জিনাত জাহান মনি সর্বশেষ ২২ অক্টোবর মোবাইল মিন্নির সাথে কথা বলেন।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, তাদের পরিবারের কেউই মিন্নিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন না। আজ বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

কারাধ্যক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৫ জন আসামীর বিষয়ে বলেন, তারা এখনো বরগুনা কারাগারে রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে তাদের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
বিষয়:রিফাত শরীফ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…