চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিন্টুর হত্যাকারীরা পাঁচ বছর ধরে আশুলিয়ায় ছিনতাই করতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকার আশুলিয়া এলাকা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন শেখ মিন্টু (৩৫)। তার হত্যাকারীরা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘ ৪/৫ বছর যাবৎ আশুলিয়া, সাভার এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। 

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম।

তিনি জানান, এ বছরের ১৩ জুলাই রাতে এক ছিনতাই চক্রের হাতে খুন হন অটো রিকশাচালক শেখ মিন্টু।আশুলিয়ার রশিদ মেম্বারের বাড়ির মােড় ও মােল্লা টাওয়ারের মাঝামাঝি জায়গা থেকে তিনজন মিন্টুর রিকশা থামান। ১৭০ টাকা ভাড়া করে। কিছু দুর যেতেই চালক মিন্টুর সন্দেহ হয়। এরপর তাদের কাছে ভাড়া চাইলে যাত্রীবেশে ছিনতাই চক্রের সদস্যরা চালক শেখ মিন্টুকে মারধর শুরু করেন। এক পর্যায় চক্রের একজন একটি চাকু দিয়ে মিন্টুর গলায় ও পেটে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

Banglabid

জানা যায়, এই ঘটনাটি সম্পূর্ণ ক্লুলেস ছিলো। তবে ঘটনার চার মাস পর অটেরিকশা চালক শেখ মিন্টু হত্যাকাণ্ডের ঘটনায় মুল আসামি মো. আলী হায়দার ওরফে নাহিদ হাসান ওরফে নাহিদকে সাভার থানা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার একটি টিম। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও আসামির একজোড়া সেন্ডেল উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ঢাকার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা(নম্বর ১৪) দায়ে করা হয়। এপর তদন্তভার দেওয়া হয় পিবিআই কে।

খোরশেদ আলম জানান, হত্যার ঘটনায় চক্রের মুল আসামিকে ১৯ নভেম্বর রাতে আমরা গ্রেপ্তার করি। হত্যাকারীরা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘ ৪/৫ বছর যাবৎ আশুলিয়া, সাভার এলাকায় ছিলতাই কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের মুল টার্গেট ছিল অটোরিকশা চালকরা। ব্যাটারিচালিত অটোরিকশা নির্ধারিত ভাড়ার অধিক টাকায় ভাগা করে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে মারধর করে টাকা পয়সা ও রিকশার ব্যাটারি খুলে ছিনিয়ে নিয়ে যায়।

Reneta

তিনি বলেন, ছিনতাই করা এসব ব্যাটারির সেট (৪টি) বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করতো। এছাড়াও এই চক্রটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ভোরে ও রাতের সময় বাস থেকে নামা যাত্রীদের ধরে ছিনতাই করে সর্বস্ব লুটে নিতো।

তিনি বলেন, ছিনতাই চক্রের দলনেতা গ্রেপ্তার করা নাহিদ। তার এই চক্রে বেশ অন্তত ২০/২৫ জন সদস্য রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নাহিদের সঙ্গে আরও দুইজন ছিলেন। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামিরা মিন্টুকে হত্যা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে ঝাউবনে পালিয়ে যায়। তদন্তে আমরা সেখানকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছি। তবে সেই ফুটেজটি ছিলো অস্পষ্ট। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা হত্যাকাণ্ডের মুলহোতা নাহিদকে গ্রেপ্তার করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনের কথায় রাজশাহীর থিম সং, কণ্ঠে কিশোর

পরবর্তী

‘আজ হতে পারতো আমাদের ১৭তম বিবাহ বার্ষিকী!’

পরবর্তী

‘আজ হতে পারতো আমাদের ১৭তম বিবাহ বার্ষিকী!’

শীতের বাজারে উত্তাপ ছড়াবে মেসি-ম্যানসিটি দলবদল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT