বাংলাদেশ

মিনা দুর্ঘটনায় ৬’শ মৃত হাজির ছবি প্রকাশ, ২ বাংলাদেশী সনাক্ত

মিনা দুর্ঘটনায় ৬’শ মৃত হাজির ছবি প্রকাশ, ২ বাংলাদেশী সনাক্ত

মিনা দুর্ঘটনায় ৬০০ মৃত হাজির ছবি প্রকাশ করেছে সৌদি কতৃপক্ষ। বিভিন্ন দেশের হজ কর্তৃপক্ষ ছবি দেখে নিজ নিজ হাজিদের সনাক্ত করার চেষ্টা করছেন। ছবি দেখে এ পর্যন্ত দুইজন বাংলাদেশী হাজি মারা গেছেন বলে সনাক্ত করা গেছে। এদের মধ্যে একজন খুলনার শহিদুল ইসলাম। জেদ্দার কনসাল জেনারেল এ,কে,এম, শহিদুল করিম চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

স্বজনদের অভিযোগের ভিত্তিতে ৯৮জন নিখোঁজের সন্ধানে নেমেছে বাংলাদেশ দূতাবাস। ইতিপূর্বে নিখোঁজ হাজিদের অনেকেই ফিরে এসেছেন তাদের তাবুতে। নিশ্চিত না হওয়া পর্যন্ত মৃত ও আহত হাজিদের সংখ্যা নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন কনস্যুলেট কর্তৃপক্ষ।

মক্কার মেহাইসিম মর্গের বিপরীতে মৃতদের ছবি টানিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে নিজ নিজ দেশের নিহতদের সনাক্ত করছে বিভিন্ন দেশের দূতাবাসকর্মী ও সৌদিতে থাকা হাজি এবং স্বজনরা।

একজন বাংলাদেশী হাজী মোহাম্মদ শহীদুল ইসলামের ছবি প্রকাশ করা হয়েছে। তার দেশের বাড়ি বাংলাদেশের খুলনায় বলে জানা গেছে।

বিষয়:মিনাহজহজ-পদদলিত
প্রতিবেদক

রুমী সাঈদ

সৌদি প্রবাসী সাংবাদিক, জেদ্দা প্রতিনিধি, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…