মিনায় পদদলিত হয়ে নিহত ২৮ বাংলাদেশীর মধ্যে ৩ জনের লাশ স্বজনদের উপস্থিতিতে দাফন করা হয়েছে।
তিন বাংলাদেশী হাজির দাফন সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। কারো আত্মীয়-স্বজন নিখোঁজ থাকলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি।
মিনার দুর্ঘটনাসহ হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১৩৮ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন।
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে।






