চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনা ট্র্যাজেডিতে সৌদি ক্রাউন প্রিন্স দোষী নয়: গ্র্যান্ড মুফতি

জামিল আক্তার জামিল আক্তার
১০:১১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের মিনায় পদদলিত ঘটনায় গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, মৃত্যুতে মানুষের হাত নেই। মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে মিনা ট্র্যাজেডির জন্য হজ কমিটির প্রধানকে দোষারোপ করা যাবে না। ওই ঘটনার জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ দোষী নয় বলেও জানিয়েছেন গ্র্যান্ড মুফতি।

এদিকে মিনার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭শ’ ৬৯ জনে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৭ বাংলাদেশী থাকার কথা জানা গেছে। সৌদি কর্তৃপক্ষ নিহত ৬শ জনের ছবি প্রকাশ করেছে, এর মধ্যে ২ জন বাংলাদেশীও রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৯৮ বাংলাদেশী হাজি।

নিখোঁজদের সন্ধানে মক্কার বাংলাদেশ হজ মিশনের কন্ট্রোল রুমে ভিড় করছেন স্বজন ও প্রবাসী বাংলাদেশীরা। শনিবার সৌদি আরবের স্বাস্থ্য সন্ত্রণালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে নতুন করে ৩ জন বাংলাদেশীর পরিচয় জানিয়েছেন স্বজনরা। তারা হলেন, দিনাজপুরের বোঁচাগঞ্জের কুরমত আলী, শরীয়তপুরের জাজিরার এমএ রাজ্জাক এবং তাঁর স্ত্রী হাসিনা বেগম।

মক্কার বাংলাদেশ হজ মিশনের কন্ট্রোল রুমে নিখোঁজ হাজিদের খবর জানতে ভিড় করছেন স্বজন ও এজেন্সি প্রতিনিধিরা।আহতদের মক্কা ও মিনার বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেয়া হচ্ছে। আর মরদেহ রাখা হয়েছে মক্কার হাসপাতালের হিমঘরে রয়েছে।

এর আগে মর্মান্তিক ওই দুর্ঘটনায় জন্য সৌদি আরবকে দোষারোপ করেছে ইরানসহ বেশ কয়েকটি দেশ। ইরান দাবি করেছে পদদলিত হয়ে ২ হাজারেরও বেশি নিহত নিহত হয়েছে। নিহতদের সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে সৌদি সরকারকে আহবান জানিয়েছে ইরান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহজ-পদদলিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬

পাঠকের হাতে ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT