বাংলাদেশ

মিনায় ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে, ১৩৮ বাংলাদেশী নিখোঁজ

মিনায় ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে, ১৩৮ বাংলাদেশী নিখোঁজ

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা ১২শ’ ছাড়িয়েছে। মঙ্গলবার নতুন করে আরও ৪শ’ হাজির ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।

মিনার দুর্ঘটনাসহ হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১৩৮ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন।

মিনায় পদদলিত হয়ে নিহত ২৮ বাংলাদেশীর মধ্যে ৩ জনের লাশ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। কারো আত্মীয়-স্বজন নিখোঁজ থাকলে দূতাবাসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

এর আগে, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হওয়ার পর থেকে ৯৮ জন বাংলাদেশী হাজি নিখোঁজ ও ৭৬৯ হাজির মৃত্যুর কথা বলা হচ্ছিলো।

বিষয়:হজ-পদদলিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…