চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনার পথে যাত্রায় শুরু হজের আনুষ্ঠানিকতা

চকোর মালিথা চকোর মালিথা
৮:২২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৫ লাখ মুসল্লির সোমবার রাতে পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় এ আনুষ্ঠানিকতা। লাখো মুসল্লির সুষ্ঠু হজ পালনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।

পবিত্র আরাফাতের ময়দানে বুধবার শুরু হচ্ছে মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। সারা পৃথিবীর প্রায় ২৫ লাখ মুসল্লি এবার হজ পালনের জন্য পবিত্র নগরী মক্কায় জড়ো হন।

পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা-মারওয়া পর্বত সাই কারা এবং মসজিদুল হারামে নামাজ আদায়সহ ইবাদতে মশগুল থাকেন এ মুমিন মুসলমানরা।

সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তার কথা জানিয়েছে সৌদি সরকার। লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় থাকা নিরাপত্তাকর্মীরা সর্বত্র সতর্ক অবস্থায় রয়েছেন।

সোমবার পবিত্র মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায়ের পর লাখ লাখ মুসল্লি রওনা হন মিনার উদ্দেশে। এজন্য মক্কা থেকে মিনা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। এ কারণে অনেককে মিনায় হেঁটে যেতে হয়।

পবিত্র নগরী মিনায়, ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন তারা। বুধবার মিনায় ফজরের নামাজ আদায় করে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ সিম কার্ডের বিরুদ্ধে অভিযান, হ্যান্ডসেট জব্দ

পরবর্তী

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ৪ অটোরিক্সা আরোহীর মৃত্যু

পরবর্তী

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ৪ অটোরিক্সা আরোহীর মৃত্যু

‘লা লিগা’য় থাকবে না বার্সেলোনা!

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT