চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনহাজুলের ‘তরুণ তুর্কি’ তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে ভালো খেলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নজর কেড়েছেন দেশের কয়েকজন তরুণ ক্রিকেটার। এখন পরবর্তী ধাপে যেতে হলে তাদেরকে কী করতে হবে; সেই পথ বাতলে দিয়ে জাতীয় দলের সাবেক এ তারকা বলেছেন, অন্তত দশ বছর আন্তর্জাতিক খেলার লক্ষ্য নিয়ে আগাতে হবে তরুণদের।

তরুণ তিন পেসার মেহেদী রানা, হাসান মাহমুদ ও মুকিদুল মুগ্ধ এই বিপিএলে অনেকেরই নজর কেড়েছেন। গতির পাশাপাশি বোলিং বৈচিত্র্যে তারা প্রশংসাও কুড়াচ্ছেন। তাদের এই বোলিং বৈচিত্র্য মিনহাজুল আবেদীনের চোখেও ধরা পড়েছে।

যদিও সম্ভাবনাময় এই তিন তরুণকে নিয়ে এখনই মাতামাতির কিছু দেখছেন না জাতীয় দলের প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘তিন সংস্করণে পরীক্ষা দিয়ে সফল হলে তবেই বোঝা যাবে আসলেই তারা কতটা প্রতিভাবান।’

‘‘যে কোনো ইয়াংস্টারের কাজ হচ্ছে চিন্তা-ভাবনা করা যেন পরবর্তী ১৫ বছর ভালো স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলতে পারে। একদিনে একটা, দুইটা ম্যাচ দেখে কাউকে বিবেচনা করা যায় না। ঘরোয়া ক্রিকেটে ১৫ বছরের একটা গোল সেট করতে হবে। আন্তর্জাতিকের জন্য কমপক্ষে ১০ বছরের একটা লক্ষ্য রাখতে হবে। যেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে।’

তিনি মনে করেন, ‘এ ধরনের লক্ষ্য না থাকলে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স কখনোই একটা স্ট্যান্ডার্ডে থাকে না। সুতরাং একটা-দুইটা ম্যাচ, একটা আউটস্ট্যান্ডিং বল দেখে কখনো বিবেচনা করা যায় না এবং তাদেরকে তিন সংস্করণের জন্যই তৈরি হতে হবে। তিন জায়গায় ভালো খেলার পর বলা যাবে একটা খেলোয়াড় কত দূর যাবে।’

জন্ম থেকে বিপিএল বরাবরই তরুণদের উঠে আসার মঞ্চ হয়েছে। আগের ছয়টি আসর থেকে উঠে আসেন শামসুর রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আরিফুল হকের মতো ক্রিকেটার। যদিও তাদের মধ্যে কেউই থিতু হতে পারেননি জাতীয় দলে।

Reneta

বিপিএলের পরই পাকিস্তানের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। দল গঠনের জন্য নির্বাচকদের চোখ তাই খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে। আসরটির এক-তৃতীয়াংশ খেলা শেষ হয়েছে। আর কয়েকটি ম্যাচ দেখেই চূড়ান্ত করে ফেলবেন স্কোয়াড। সেখানে চমক হয়ে তরুণদের কেউ আসবেন কিনা সে প্রশ্নের জবাবে মিনহাজুল দেখিয়েছেন কিছু বাস্তবতাও।

বলেন, ‘দুই-একটা খেলোয়াড়ের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে। এদের ধারাবাহিকভাবে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরিমন্ডল আর ঘরোয়ার সঙ্গে আকাশ-পাতাল তফাত। এই মঞ্চাটা কিন্তু আলাদা। ঘরোয়া ক্লাব পারফরম্যান্স করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স করার মাঝে অনেক অনেক পার্থক্য।’

‘‘সুতরাং এখানে কিন্তু অনেক কিছু বিবেচনায় আনতে হয়। একটা দেশকে প্রতিনিধিত্ব করা এবং অন্য দেশের সঙ্গে খেলা। এটা অন্যরকম ব্যাপার। দেখবেন যে ঘরোয়ায় একটা খেলোয়াড়ের পারফরম্যান্স অনেক ওপরে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে গেলে ওই খেলোয়াড় কিছু করতে পারছে না। অনেক কিছু বিবেচনা করে দল গঠন করতে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মিনহাজুল আবেদীন নান্নুস্পোর্টস স্পেশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT