চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি রমজানে ২০ হাজারের বেশি মানুষকে ইফতার দেই: মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ক্যামেরার সামনে তানজিয়া জামান মিথিলাকে মানুষ সবসময় ভিন্নভাবে দেখে থাকেন। তবে গ্ল্যামার জগতের পিছনের মিথিলা অন্যরকম! অন্তত তিনি নিজে এমনটাই মনে করেন!

প্রতিবছর রমজান মাস এলে নিজ উদ্যোগে হাজার হাজার মানুষকে ইফতার করান মিথিলা। গত কয়েক বছর ধরে মিথিলা এ কাজ করে আসছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন।

সদ্য ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হয়েছেন মিথিলা। প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে তার মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ৬৯ তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা ছাড়বেন মিথিলা।

তার অংশ হিসেবে ‘বিউটিফুল বাংলাদেশ’ ভিডিও নির্মাণের জন্য ঢাকার বাইরে আছেন তিনি। হাজারও মানুষকে ইফতার করানো প্রসঙ্গে মিথিলা মুঠোফোনে জানান, একা নন, দলগতভাবে প্রতিবছর মানুষদের ইফতার করান। শুটিং বা অন্যান্য কাজের কারণে সবসময় তিনি নিজে উপস্থিত থেকে ইফতার করাতে পারেন না। তবে সহযোগিরা থাকে। আবির নামে একজন আছেন। তিনি সবকিছু ফ্রন্টলাইনে থেকে দেখভাল করেন।

শুধু রমজান নয়, মিথিলা জানান বছরের অন্য সময়েও অসচ্ছ্বল মানুষদের পাশে দাঁড়ায় তার ‘রাইজিং স্টার চ্যারিটি’

মিথিলা বলেন, আমার ‘রাইজিং স্টার চ্যারিটি’ নামে একটি সংগঠন রয়েছে। সেটার মাধ্যমে ইফতার প্রদান করি। শুধু ঢাকা নয়, ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন অসচ্ছল মানুষদের কাছে এই ইফতার পৌঁছে যায়। শুধু এ বছর নয়, কাজটি আমি গত কয়েক বছর ধরে করে আসছি। প্রতিবছর রমজান মাসজুড়ে ২০ হাজারের বেশি মানুষদের ইফতার দেই।

এই কাজটি পুরোপুরি ব্যক্তিগতভাবে করে থাকেন বলে জানালেন বিলবোর্ড ও র‍্যাম্প মডেলিংয়ের জনপ্রিয় মুখ মিথিলা।

Reneta

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ মিথিলা যুক্তরাষ্টের ফ্লোরিডায় মিস ইউনিভার্সের মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে লড়তে যাচ্ছেন। সেখানে অংশ নিয়ে এগিয়ে থাকার জন্য তিনি সকলের কাছে ভোট চেয়েছেন।

তিনি বলেন, মিস ইউনিভার্সের মঞ্চে ভোটিং খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ী হতে এটা খুব দরকার। তাই বাংলাদেশের মানুষের কাছে আমার চাওয়া, তারা যেন আমাকে ভোট দেন। ওয়েবসাইটের প্রতিযোগী বিভাগে গিয়ে ছবিতে ক্লিক করে ভোট করার অপশন রাখা হয়েছে বলেও জানান তিনি।

মিথিলা বলেন, সেখানকার সবাই যেন বলে বাংলাদেশি মেয়ের সবকিছু ভালো। আমার টার্গেট সম্মানজনক অবস্থান। সবার সাপোর্ট পেলেই অবশ্যই ভালো কিছু করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারক্যামেরাতানজিয়া জামান মিথিলামডেল মিথিলামিথিলামিস ইউনিভার্সরমজানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT