চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিতু-সুনীল-আনন্দসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি উদীচীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু, নাটোরের ব্যবসায়ী সুনীল গোমেজ এবং ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সম্প্রতি ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ০৮ জুন বুধবার বিকাল সাড়ে ৪টায় শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান উদীচী এবং সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ব্লগার, শিক্ষক, পুরোহিত, মুয়াজ্জিন, দর্জি, ব্যবসায়ীসহ সমাজের প্রায় সকল শ্রেণী-পেশার মানুষ একের পর এক শিকার হচ্ছেন নির্মম হত্যাকাণ্ডের। সবশেষ গত কয়েকদিনে হত্যা করা হয়েছে চট্টগ্রামের সাহসী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু, নাটোরের ব্যবসায়ী সুনীল গোমেজ এবং ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে।

এর আগে, হত্যা করা হয়েছে মুক্তমনা মানুষ এবং শিক্ষকসহ প্রগতিশীল চিন্তা-চেতনাসম্পন্ন মানুষকে। হত্যাকারীদের টার্গেট থেকে বাদ যায়নি কোন ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা মানুষও। পরিকল্পিতভাবে একই কায়দায় একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হলেও দুর্ভাগ্যজনকভাবে সেগুলোকে ততোটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে না। বারবার এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে হত্যাকারীদের প্রকারান্তরে প্রশ্রয় দেয়া হচ্ছে। এ অবস্থা চলতে পারে না।

তারা আরো বলেন, দেশকে উগ্র গোষ্ঠীর হাত থেকে বাঁচাতে হলে চাই সামাজিক-সাংস্কৃতিক জাগরণ। চাই, সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত প্রতিরোধ গড়ে তোলা। সারাদেশে টার্গেট কিলিং, হত্যার অরাজক পরিস্থিতিকে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান সমাবেশের বক্তারা। বিক্ষোভ সমাবেশে নিরাপত্তাহীনতার বলয় ভেঙ্গে মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় ঘটানো এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চাপ সৃষ্টি করার জন্য সমাজের সব স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে ‘লালমনিরহাট থেকে কাপাসিয়া’ কবিতাটি আবৃত্তি করেন আবৃতি শিল্পী ঝর্ণা সরকার।

Reneta

এরপর একে একে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সংস্কৃতি কর্মী অলোক বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, শ্রমিক নেতা আব্দুল্লাহ আল কাফী রতন, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম ও অমিত রঞ্জন দে, উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার প্রমূখ।

এছাড়া, সঙ্গীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সুরাইয়া পারভীন। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচীগুপ্ত হত্যাবাবুল আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT