চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া নাচকে একটুও সাপোর্ট দেয় না: নীপা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৩৫ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শামীম আরা নীপা

শামীম আরা নীপা

শামীম আরা নিপা। একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী। গতকাল শনিবার ছিল বিশ্ব নৃত্য দিবস। এ উপলক্ষে নাচ আর নাচ নিয়ে তার পরিকল্পনার কথা জানালেন চ্যানেল আই অনলাইনকে।

কেমন আছেন?

হ্যাঁ, ভালো আছি।

খুব ব্যস্ত?

হ্যাঁ, আজ (শনিবার) বিশ্ব নৃত্য দিবস। এ দিনের দিবস ঘিরেই ব্যস্ততা। টানা কয়েকদিন রিহার্সাল দিলাম। নৃত্যদিবস উদযাপন আর অনুষ্ঠানের রিহার্সাল নিয়েই যত ব্যস্ততা।

বিশ্ব নৃত্য দিববে কী করছেন?

Reneta

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত নন্দন মঞ্চে সন্ধ্যা সাড়ে ছয়টায় সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে নৃত্যানুষ্ঠানের আয়োজন আছে। এখানে আমার নৃত্যাঞ্চল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

বাংলাদেশে নাচের ভবিষ্যৎ কেমন?

ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া ছাড়া বাকি সব জায়গায় নাচের অবস্থান খুবই ভালো।

মিডিয়া নাচকে সাপোর্ট দিচ্ছে না?

আমাদের মিডিয়া নাচকে একটুও সাপোর্ট দিচ্ছে না। সংস্কৃতির অন্যান্য শাখাকে যেভাবে গুরুত্ব দেয় সে তুলনায় নাচকে কেউ গুরুত্ব দেয় না। মিডিয়া বাণিজ্য চায়, চেনা মুখ চায়। প্রতিটা মানুষের দায়বদ্ধতা থাকে দেশীয় সংস্কৃতির প্রতি। সেটা বাণিজ্যিকভাবে অসফল হলেও অনেকে তা করে। কিন্তু আমাদের দেশের মিডিয়ার সেই দায়বদ্ধতা নেই। সবাই দেশের কথা ভাবে না। বাণিজ্যিক ভাবনাটাই তাদের সার্বক্ষণিক ভাবনা। এটাই মূল কারণ।

এ অবস্থা থেকে বের হওয়ার কোনো উপায়?

আমাদের হাতে বের হওয়ার কোনো উপায় নেই। যা করার মিডিয়া মোড়লদের করতে হবে। তবে আমরা যা করতে পারি, মঞ্চকে টার্গেট করে এগুতে পারি। মঞ্চই আমাদের শেষ ভরসা। প্রচার ছাড়াই আমরা নিয়মিত অনুষ্ঠান করছি। তবে প্রচার হলে আরও বেশি অনুষ্ঠান হতো।

আপনাদের পক্ষ থেকে মিডিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে?

আমরা আমাদের সম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে কাজ করি। আমরা আমাদের নিজের জন্য কখনোই কিছু চাইব না। কারো কাছে যাবও না। মিডিয়া তো নিজ থেকেই এগিয়ে আসবে।

এভাবে মিডিয়া এড়িয়ে কাজ করা সম্ভব?

অবশ্যই সম্ভব। আমরা সস্তা জনপ্রিয়তার পিছে ছুটছি না। তাই বলে যে সম্মান ও সফলতা আমাদের হাতে আসবে না তা কিন্তু না। এর বড় উদাহরণ হলো রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে একুশে পদক প্রদান। মিডিয়া হয়তো আমার চেয়ে কম কাজ করা অনেককে ফোকাস করে তারকা বানিয়ে দিতে পারে কিন্তু ভালো কাজের স্বীকৃতি স্বরূপ একুশে পদক তো জিতিয়ে দিতে পারবে না।

নৃত্যাঞ্চলের পথচলা নিয়ে বলনু।

২০০০ সালে সংগঠন করি। ২০০২ সালে নাচের স্কুলের কার্যক্রম চলছে। আমরা চাই কিছু ভালো-ছেলে মেয়ে তৈরি করতে। যারা নাচকে ভালোবাসে। সম্মান করে। এখনো সে লক্ষেই কাজ করে যাচ্ছি।

অন্যান্য প্রতিষ্ঠান ও নৃত্যাঞ্চলের পার্থক্য কতটুক?

অনেক পার্থক্য। আমরা অনেকবেশি  আলাদা। আমরা শুধু নাচ দিয়ে দর্শকের নির্মল ভালোবাসা পেয়েছি। অন্যযারা আছে তারা কিন্তু শুধু নাচ নিয়ে কাজ করছে না। তারা নাচকে শৌখিন বিষয় হিসেবে নেয়। আমরাই নাচকে ভালোবাসা হিসেবে নিয়েছি। আমরা নাচকে প্রার্থনা হিসেবে, প্রফেশন হিসেবে নিয়েছি। দর্শকের যে ফিডব্যাক পাই সেটা অনেকবেশি মূল্যবান।

ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনারাও ভালো থাকবেন।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শামীম আরা নিপা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT