ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে ডেইলি স্টারকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাভিশন।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।
ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের গোলরক্ষক দিপন দেওয়ান।
চ্যাম্পিয়ন দল ট্রফি ও চল্লিশ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফি ও বিশ হাজার টাকার চেক পায়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা উভয়কে ট্রফি ও পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
সেমি-ফাইনালে পরাজিত দুই দল এটিএন বাংলা এবং সংবাদ প্রতিদিনকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের হেড অব গেমস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।







