ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে’ বৈশাখী টেলিভিশনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছে চ্যানেল আই। শনিবার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৈশাখীকে ৫৬ রানে হারায় তারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে চ্যানেল আই। রাহুল রায় দলীয় সর্বোচ্চ ৪২ রান করেন।
জবাবে বৈশাখী টেলিভিশন ২ উইকেটে ৩৪ রান করলে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত হয় চ্যানেল আইয়ের। এ ম্যাচেও ম্যাচ সেরা হয়েছেন রাহুল রায়।
রোববার তৃতীয় রাউন্ডে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ ‘দ্য ডেইলি স্টার’।








